1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 1:06 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে : নুর

  • সময়: Sunday, January 19, 2025
  • 56 View

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আজকে (গতকাল) চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফের সঙ্গে গোলাগুলি হয়েছে। আমাদের বিভিন্ন সীমান্তে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার অপচেষ্টা করেছে। কিন্তু আমাদের পরিষ্কার বার্তা, আমরা বেঁচে থাকতে এ দেশের ১৮ কোটি মানুষ দেশের ১ ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দেবে না। সরকারকে অনুরোধ জানাব সীমান্তবর্তী মানুষকে সামরিক ট্রেনিং দিন, প্রয়োজনে বিজিবির সঙ্গে তারাও কাজ করবে।তবু ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের দেশের একটা লাশ পড়লে ওপারের দুইটা লাশ ফেলতে হবে। ’

গতকাল দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চব্বিশের  গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ সভার আয়োজন করে রংপুর বিভাগীয় গণঅধিকার পরিষদ।সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক হানিফ খান সজিব। সভায় রংপুর-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে রংপুর বিভাগীয় সমন্বয়ক হানিফ খান সজিবের নাম ঘোষণা করা হয়।

সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর আরও বলেন, সরকার শতাধিক পণ্যে কর এবং শুল্ক বাড়িয়েছে। এই গণবিরোধী সিদ্ধান্ত মানুষের জন্য আরও ভোগান্তি হবে।এমনিতে মানুষের হাতে টাকা নেই, দেশে বিনিয়োগ নেই, নতুন কর্মসংস্থান নেই, এ আন্দোলন সংগ্রামে বিভিন্ন শিল্প খাত কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সরকার মানুষকে কীভাবে স্বস্তি দেবে, কীভাবে মানুষের এই কষ্টে আগুন নেভানোর জন্য পানি ঢেলে দেবে- সেটা না করে সরকার পেট্রল ঢেলে দিয়েছে। যে পেট্রলে এখন টের পাচ্ছে না, কয়েকদিন পর ঠিকই মানুষ প্রতিক্রিয়া দেখাবে। সরকার যা ইচ্ছা তাই করবে, গণবিরোধী সিদ্ধান্ত নেবে- আমরা সেটাকে সমর্থন দেব না। গণঅধিকার পরিষদ রংপুর জেলার নেতা শেরে খোদা আসাদুল্লাহর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ, সমন্বয়ক ইব্রাহিম খোকন, কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী মো. কামাল হোসেন, আমিনুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হক প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews