1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 1:05 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

আমরা আপাতত বিএনপির সঙ্গে আছি

  • সময়: Tuesday, January 14, 2025
  • 72 View

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘আমরা আপাতত বিএনপির সঙ্গে আছি। বিএনপির উচিত সমমনা দলগুলোকে ডেকে একটা সমন্বিত কর্মসূচি দেওয়া এবং অন্তর্র্বর্তী সরকারকে সময় বেঁধে দেওয়া। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ সম্পন্ন না করলে অন্তর্র্বর্তী সরকারের বিরুদ্ধে রাজপথে নামা। ’

গতকাল রাজধানীর মগবাজারে এলডিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা করেন।অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন অলি আহমদ। তিনি বলেন, ‘আমাদের এখন মূল বিষয় হচ্ছে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন। ’ অলি আহমদ বলেন, ‘৫ আগস্ট এমনিতেই বিজয় অর্জন হয়নি। এটি রাজনীতিবিদদের ত্যাগ ও দীর্ঘদিনের সংগ্রামের ফলে হয়েছে।রাজনীতিবিদরা দীর্ঘ ১৫ বছর ধরে আন্দোলন করে মাঠ উত্তপ্ত করেছেন। জুলাইয়ে ছাত্র-জনতা ও রাজনীতিবিদরা একসঙ্গে মাঠে নামায় শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। ’ তিনি বলেন, ‘আমরা যারা বিরোধী দলে ছিলাম, আমাদের অনেকের বিরুদ্ধে কয়েক শ পর্যন্ত মামলা হয়েছে। ৫ আগস্ট বিজয় এসেছে রাজনীতিবিদদের শ্রমের কারণে।তাই আমাদের সর্বাগ্রে দাবি হলো জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিতরা সিদ্ধান্ত নেবেন স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, কীভাবে হবে। অন্যথায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। ’ বিএনপির সাবেক এই নেতা বলেন, ‘আমরা সংস্কার চাই। তবে সংস্কারের কোনো আলামত তো দেখছি না।গত ছয় মাসে কোনো দুর্নীতিবাজ-লুটেরার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখিনি। আশানুরূপ সংস্কারকাজে অগ্রগতি না হওয়ায় জাতি আজ হতাশ। এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরোষে পড়বে। বর্তমান সরকারের উপদেষ্টারা ঠিকমতো তাঁদের দায়িত্ব পালন করছেন না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। ’ এ সময় উপস্থিত ছিলেন এলডিপি মহাসচিব রেদোয়ান আহমদসহ পার্টির সিনিয়র নেতারা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews