1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 6:44 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

শিক্ষা প্রকৌশল অধিদফতর এর পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. অমিতাভ চক্রবর্ত্তী সৎ নিষ্ঠার সহিত দায়িত্ব পালনে প্রশংসায় ভাসছেন।

  • সময়: Monday, January 13, 2025
  • 84 View

বিশেষ প্রতিনিধি : একজন মানবিক, বিনয়ী, সৎ, মেধাবী ও সাহসী দায়িত্বশীল কর্মকর্তা হলেন শিক্ষা প্রকৌশল অধিদফতর এর পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. অমিতাভ চক্রবর্ত্তী।জানা যায় সরকারের দেওয়া অর্পিত দায়িত্ব শতভাগ সফল ভাবে পালন করে,আন্তরিকতা ও মানবপ্রেম দিয়ে গোটা দেশবাসীর মন জয় করতে পারে তার এক জলন্ত প্রমাণ তিনি।শিক্ষা প্রকৌশল অধিদফতর এর প্রতি সাধারণ মানুষের ভিন্ন ধারণা থাকলেও তিনি যোগদানের পর সে ধারণা বদলে দিয়েছেন।তিনি তার সহকর্মী ও সাধারণ জনগণের আদর্শগত ভিন্নতা মেনে নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করে দুর্নীতি মুক্ত শিক্ষা প্রকৌশল অধিদফতরকে গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক এবং দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের কাছে হয়ে উঠেছেন আতঙ্ক।কর্মকর্তা বা কর্মচারী অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়লে ছাড় নেই তাৎক্ষণিক নিচ্ছেন ব্যবস্থা।কেউ নিজের নামে বা পরিবারের সদস্যদের নামে বেনামে ঠিকাদারী লাইসেন্স করছে কি না তার জন্য রয়েছেন তিনি কঠোর অবস্থানে।অবৈধ ভাবে পদোন্নতি পাওয়া কর্মকর্তা বা কর্মচারীদের চিন্হিত করার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জালিয়াতির সংক্রান্ত বিষয় সন্দেহ কৃত কর্মরতদের ফাইল যাচাই করতে দিচ্ছেন নির্দেশনা নিচ্ছেন ব্যবস্থা।তিনি এতটাই চৌকস যে শুধু সার্টিফিকেট অনলাইনে একটিভ থাকলেও সে সকল সার্টিফিকেটে দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানে আদৌ পড়ালেখা করেছিল কি না তা যাচাই করতে রয়েছে তার কড়া নির্দেশনা।সম্প্রতি গত বছরে ডিবি কতৃক সার্টিফিকেট জালিয়াতি চক্রের বোর্ডের কথিত কর্মকর্তা আটক হওয়ার পর সেই থেকে বসে নেই তিনি সন্দেহ কৃত কর্মকর্তা ও কর্মচারীদের যোগদান করার পর থেকে সকল সার্টিফিকেট যাচাই করছেন অনলাইনে একটিভ হলেও স্কুল,কলেজ,ইউনিভার্সিটি তে আদৌ পড়ালেখা করেছিল কি না তা যাচাই করতে দিচ্ছেন নির্দেশনা।অনিয়ম দুর্নীতি মুক্ত করতে শিক্ষা প্রকৌশল অধিদফতরকে রেখেছেন যেকোন সময়ের চেয়ে নিরাপদ।রাজনৈতিক সহ বিভিন্ন উদ্বুদ্ধ পরিস্থিতিতেও কঠোর অবস্থানে থেকে রেখেছেন স্বাভাবিক।সরকারের উন্নয়নমূলক সাফল্যগুলো জনগণের সামনে তুলে ধরতে শিক্ষা প্রকৌশল অধিদফতরের কার্যক্রমকে রেখেছেন বেগবান।সবচেয়ে অবাক করা বিষয় হলো তিনি দায়িত্ব পালনে এতটা আন্তরিক যে অফিস সময়ের বাহিরে দেশের স্বার্থে কখনো রাত ১০ টা পর্যন্ত সময় দেন তার এমন হাড় ভাঙ্গা পরিশ্রম এর পাশাপাশি অনিয়ম দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে সরকারের দেওয়া অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনে তিনি জনগনের চোখে একজন সৎ সাহসী, আদর্শবান, ন্যায়নিষ্ঠ।সৎ নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের মাধ্যমে একের পর এক সাহসী সিদ্দান্তে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসায় ভাসছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews