1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 6:44 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

বিডিআর হত্যা মামলার বিচার কেরানীগঞ্জ অস্থায়ী আদালতে

  • সময়: Monday, January 13, 2025
  • 78 View

বিডিআর সদর দফতরে সংঘটিত হত্যা মামলার বিচার ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।

রবিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের সই করা আদেশে বলা হয়, সরকার কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর প্রদত্ত ক্ষমতাবলে বিডিআর হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দায়ের করা নিউ মার্কেট থানার মামলায় মহানগর বিশেষ ট্রাইব্যুনাল জজ আদালত ঢাকার মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-৭৭৭/২০১০ এর বিচার কাজ পরিচালনায় বকশী বাজার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবনের জায়গায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করল। এই মর্মে নির্দেশ প্রদান করল যে, এ মামলার বিচারকার্য ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।আদেশে ২০১০ সালের ২৮ ডিসেম্বরের জারি করা আদেশ বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি দিবাগত রাতে বকশী বাজারের সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবনের এজলাস পুড়ে যায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews