1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
September 1, 2026, 7:55 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ডিএমপি খিলগাঁও থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম এর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপপ্রচার।তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জনগন।  এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র। 

কবর রচনা লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতির

  • সময়: Saturday, January 11, 2025
  • 54 View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. হাসিবুল ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয় পরিচালনা এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবিদাওয়া প্রশাসনের কাছে তুলে ধরার ক্ষেত্রে ডাকসু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মাধ্যমেই ক্যাম্পাসে অপরাজনীতি ও লেজুড়ভিত্তিক রাজনীতির কবর রচনা হবে। তাই ফেব্রুয়ারির মধ্যেই ডাকসু নির্বাচন চাই। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।হাসিবুল ইসলাম বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে  ডাকসুর নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা ক্যাম্পাসগুলোতে যে অপরাজনীতি এবং লেজুড়ভিত্তিক রাজনীতি দেখেছি সেটির কবর রচনা করতে ডাকসুর নেতৃত্ব জরুরি। নিয়মিত ডাকসু নির্বাচন হলে লেজুড়ভিত্তিক রাজনীতি ও রাজনীতির অপপ্রয়োগ বন্ধ হবে বলে আমরা আশাকরি। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নির্বাচন হয়।কিন্তু শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের বেলায় বিভিন্ন রাজনৈতিক জটিলতা সৃষ্টির মাধ্যমে তা পিছিয়ে দেওয়া হয়। একটি কুচক্রী মহল বারবারই সেটির চেষ্টা করে। সে জায়গায় শিক্ষার্থীদের প্রতিনিধি যদি নির্বাচন হয় তাহলে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে সংগ্রাম এবং রাজপথের লড়াই সেটি আরও বেগবান হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ডাকসুর নেতারা ভূমিকা পালন করবেন বলে আমরা আশাবাদী।কেননা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নির্বাচন হয় সে দলের প্রসিকিউশনে কিন্তু ডাকসুতে যেসব প্রতিনিধি নির্বাচন হবে তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হবেন।ফলে তারা শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ থাকবে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার জন্য। হাসিবুল ইসলাম আরও বলেন, ডাকসু নির্বাচন সম্প্রীতি ও প্রতিযোগিতামূলক পরিবেশে অনুষ্ঠিত হতে হবে, যেখানে সব শিক্ষার্থীর অংশগ্রহণ থাকবে। শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন এবং প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রতিনিধিকে বিজয়ী করবেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews