1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 31, 2026, 5:15 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।

ওসমানী বিমানবন্দর থেকে নায়িকা নিপুণের লন্ডন যাত্রা বাতিল

  • সময়: Friday, January 10, 2025
  • 77 View

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রা বাতিল করা হযেছে। আজ শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার লন্ডন যাওয়ার কথা ছিল। ইমিগ্রেশনের সময় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তার যাত্রা বাতিল করে ফিরিয়ে দেয়া হয়।লন্ডন যাত্রা বাতিলের পর তিনি ঢাকায় ফিরে গেছেন বলে জানা গেছে।

ইমিগ্রেশন পুলিশ জানায়, বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা সংস্থার সদস্যরা চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলেন। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডন যাত্রা বাতিল করে।তবে ঠিক কী কারণে গোয়েন্দা সংস্থা আপত্তি জানিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি মোস্তফা নূর ই বাহার জানান, নিপুণের লন্ডন যাত্রার ব্যাপারে আপত্তি তোলে গোয়েন্দা সংস্থা। তাদের আপত্তির প্রেক্ষিতে চিত্রনায়িকা নিপুনের লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে।  

২০২২ সালের ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে আলোচিত হন নিপুণ।ওই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে পরাজিত হন তিনি। নানা আইনি প্রক্রিয়ার পর আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ।  

এই নির্বাচনে নিপুণকে জয়ী করতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম প্রভাব খাটান বলে অভিযোগ রয়েছে। ২০১২ সালে বনানীর অভিজাত এলাকায় গড়ে তোলা নিপুণের বিউটি পার্লার উদ্বোধন করেন শেখ সেলিম।এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ সালের নির্বাচন হয় গত বছরের ১৯ এপ্রিল।এ নির্বাচনেও হেরে যান নিপুণ। সভাপতি পদে জয়ী হন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডিপজল। এ রায় নিয়ে আদালতে যান নিপুণ। তবে শেষ পর্যন্ত তিনি আর দায়িত্ব পাননি সমিতির।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews