1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 31, 2026, 5:14 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।

আশুলিয়ায় অজ্ঞানপার্টির ৫ সদস্য গ্রেফতার

  • সময়: Friday, January 10, 2025
  • 73 View

আশুলিয়ায় অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে চেতনানাশক হালুয়া ও মলম তৈরির বিভিন্ন সরঞ্জাম ও দুইটি বই জব্দ করা হয়।  

আজ শুক্রবার দুপুরে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দীন। এর আগে, বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দিবাগত রাতে দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর থানার মো. আব্দুর রাজ্জাক (৪২), মাসুম ওরফে ফারুক চৌধুরী (৪৪), মো. শাহাদাত (৪৯), গাজীপুরের মো. দেলোয়ার হোসেন (৪০) ও হবিগঞ্জের চুনারোঘাটের মো. কাউছার মিয়া (৩৫)। এসময় তাদের কাছ থেকে ১০ পোটলা হালুয়া, মলম বানানোর বিভিন্ন সরঞ্জামাদি ও ক্যানভাসিং করার ২টি বই জব্দ করা হয়।  

ডিবি পুলিশ কর্মকর্তা মো. জালাল উদ্দীন জানান, বিভিন্ন সময়ে মহাসড়কে যাত্রীদের চেতনানাশক দ্রব্য ব্যবহার করে লুটপাট করেন অজ্ঞান পার্টি বা মলম পার্টির সদস্যরা। এ ধরনের ঘটনায় ভুক্তভোগীদের অনেকেই নিঃস্ব হয়েছেন।এসব অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়ান্দা তৎপরতা চালায় ডিবি পুলিশ। তারই ধারাবাহিকতায় চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চেতনানাশক দ্রব্য জব্দ করা হয়েছে।  

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়- আসামি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় যাত্রীদের হালুয়া সেবন করিয়ে ও চোখে মলম লাগিয়ে অজ্ঞান করে যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল, স্বর্নালঙ্কার নিয়ে যাওয়ার মতো অপরাধ করে আসছিলো।এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করে। ৭ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনার সাথে আরও কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত ও অভিযান  চলছে ।  

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews