1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 5:27 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

স্ত্রীসহ সাবেক এমপি শিমুলের বিরুদ্ধে দুদকের মামলা

  • সময়: Tuesday, January 7, 2025
  • 88 View

নাটোর-২ আসনের সাবেক এমপি মো. শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)।

সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

শিমুলের বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩৪৯ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অভিযোগ রয়েছে।এছাড়া, নিজ নামীয় ব্যক্তিগত ও ব্যবসায়িক ১১টি অ্যাকাউন্টের মাধ্যমে মোট আট কোটি ১১ লাখ ৭৮ হাজার ২০৫  টাকা জমা ও সাত কোটি ৫০ লাখ ৫০ হাজার ৬০২ টাকা উত্তোলন করার তথ্য রয়েছে। এসব অ্যাকাউন্টের মাধ্যমে মোট ১৫ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৮০৭ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন তিনি।

আরেক মামলায় শিমুলের স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১১ কোটি ২২ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক চারটি অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৫ কোটি ২৯ লাখ দুই হাজার ৬৬ টাকা জমা ও পাঁচ কোটি ১৪ লাখ ৮৯ হাজার টাকা উত্তোলন করেছেন। তার বিরুদ্ধে সর্বমোট ১০ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৪৯৬ টাকার সন্দেহজনক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।

আক্তার হোসেন বলেন, শামীমা সুলতানা জান্নাতির নামে ২০২০ সালের ১০ জানুয়ারি প্রায় ১৭ লাখ ২৫ হাজার কানাডিয়ান ডলারে কানাডার টরেন্টোর ৭৩, হেয়ারউড অ্যাভিনিউতে একটি বিলাসবহুল বাড়ি ক্রয় করেছেন বলে আমরা জানতে পেরেছি। বাংলাদেশি টাকায় এক্সচেঞ্জরেট অনুযায়ী বাড়িটির ক্রয়মূল্য আনুমানিক ১১ কোটি টাকা।ওই বাড়িটির মালিকানা সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহের নিমিত্ত কার্যক্রম চলমান রয়েছে। শামিমা সুলতানা জান্নাতির নামে ক্রয় করা বাড়িটির কোনো তথ্য/রেকর্ডপত্র সংগ্রহপূর্বক তা তদন্তকালে আমলে নেওয়া হবে।  তাদের সম্পদ অর্জন ও ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের সময়কাল জানাননি তিনি। গত বছরের ২ সেপ্টেম্বর শিমুলের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews