1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 31, 2026, 3:41 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

  • সময়: Tuesday, January 7, 2025
  • 88 View

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীসহ বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। গতকাল রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ আহ্বান জানান। রেজাউল করীম বলেন, এই শীতে অল্প উপার্জনকারী, গরিব-অসহায় মানুষ প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে কষ্টে আছে। শীতে তাদের কষ্ট লাগবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সব পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও দেশের সামর্থ্যবানদের অসহায় শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা জরুরি।তিনি বলেন, দেশের নিম্নআয় ও ফুটপাতের মানুষসহ সারা দেশের অসহায় মানুষ শীতের কষ্টে দিশাহারা। বিশেষ করে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষ শীতে অনেক দুর্ভোগ পোহাচ্ছে।

চরমোনাই পীর বলেন, রাজধানীসহ নগরীতে বসবাসরত মানুষ অভাবের কারণে শীতের মধ্যেও খোলা আকাশের নিচে বসবাস করছেন। এ অবস্থায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সব বিত্তবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব।আর ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও অসহায় মানুষের পাশে সাধ্যানুযায়ী দাঁড়ানোর চেষ্টা করে আসছে, ভবিষ্যতেও থাকবে, ইনশা আল্লাহ। তিনি বলেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকলে মানুষকে খোলা আকাশের নিচে তীব্র ঠান্ডা, বৃষ্টি, ঝড়-তুফানে এভাবে কষ্টে দিনাতিপাত করতে হতো না। কিন্তু এখন এই তীব্র শীতের মধ্যেও বহু মানুষ স্টেশনে, রাস্তাঘাটে খোলা আকাশের নিচে রাত যাপন করছে। সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় শীতবস্ত্র নিয়ে এসব শীতার্ত মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews