নড়াইলে টেলিভিশন নিউজ চ্যানেল সময় টিভির সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজীব (৩৮)-এর ওপর হামলা করে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ১২টার দিকে নড়াইল শহরের প্রবেশ পথে শেখ রাসেল সেতুর ওপর এ হামলার ঘটনা ঘটে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, হাত ও পায়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে। গুরুতর আহত ওই সাংবাদিককে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply