1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 11:45 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। বুড়িগঙ্গায় মিলল যুবকের গলাকাটা লাশ, খসে পড়েছে হাত-পায়ের চামড়া চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী সৎ সাহসিকতায় দায়িত্ব পালন করে প্রশংসায় ভাসছেন গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ।

জাতীয় সাংবাদিক সংস্থা

  • সময়: Sunday, November 3, 2024
  • 119 View

জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ কমিটির অভিষেক ও দোয়া মাহফিল সম্পন্ন
জামাল হোছাইন কক্সবাজার প্রতিনিধি :
জাঁকজমকপূর্ণ ভাবে জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা কমিটির আয়োজনে অভিষেক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ নভেম্বর-২০২৪ (শনিবার) সকাল ১০ টার সময়
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে দীর্ঘ ৪৩ বছর থেকে সাংবাদিকদের অধিকার আদায়ের সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১ টায় জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা কমিটির সভাপতি নুরুল হোসাইন’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সংঞ্চালনায় অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান টেকনাফ উপজেলা কমিটির নেতৃবৃন্দরা।

সভার শুরুতে টেকনাফ উপজেলা কমিটি ঘোষনার পর সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের উদ্বোধক জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা কেন্দ্রীয় কমিটি সদস্য কামাল হোসেন আজাদ,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি,বিশেষ অতিথি বক্তব্য রাখেন,দৈনিক পাঞ্জারী পত্রিকার নির্বাহী সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য তালুকদার রুমী, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি সহ-সভাপতি ও ইনকিলাব উখিয়া প্রতিনিধি আয়াজ রবি,হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুন তানিয়া, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আজিজ উল্লাহ আজিজ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা কমিটির সহ-সভাপতি ফরিদ আহমদ বাবুল, সহ-সম্পাদক মোঃ শহীদুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহীম,অর্থ সম্পাদক জসিম উদ্দিন ইমন, ,সাংস্কৃতিক সম্পাদক সাব্বির আহমদ,নির্বাহী সদস্য ফরহাদ রহমান, সদস্য আনোয়ার কামাল।

এসময় উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর আজিজ,প্রচার সম্পাদক নুরুল আবছার, সদস্য মোঃ সাদ্দাম হোসাইন,সদস্য ওহিদুল মোস্তফা ও জয়নাল আবেদিন প্রমুখ ।

অনুষ্ঠানের উদ্বোধক কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালী বক্তব্যে বলেন,সমাজে ঘটে যাওয়া সব ঘটনার সংবাদ আপনারা লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলা সাংবাদিকদের দ্বায়িত্ব ও কর্তব্য। সাংবাদিকদের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। সে পবিত্র কলম যেন সমস্ত দুর্নীতি, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে যথাযথ লেখনীর মাধ্যমে দূর করতে পারে সে কামনা করব।

প্রধান অতিথি জাতীয় সাংবাদিক সংস্থা,ঢাকা কেন্দ্রীয় কমিটি সদস্য কামাল হোসেন আজাদ বক্তব্যে বলেন, প্রকৃত সংবাদকর্মীরাই পারে সত্য ও সুন্দর বস্তুনিষ্ঠ লিখনির মাধ্যমে একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে। তাই জাতীয় সাংবাদিক সংস্থার পতাকা তলে সমবেত হয়ে ঐক্যবদ্ধভাবে আজকের সাংবাদিক সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন আগামী ২৮ ডিসেম্বর রাজধানীতে জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ সফল করে তোলার আহবান জানান।

জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা কমিটির ১৭ বিশিষ্ট কমিটি অনুমোদন দেন জেলা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক।
তারা হলেন,সভাপতি নুরুল হোসাইন,সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজ উল্লাআজিজ,সহ-সভাপতি ফরিদ আহমদ বাবুল,সাধারন সম্পাদক মিজানুর রহমান,সহ-সম্পাদক মোঃ শহীদুল্লাহ,সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর আজিজ,অর্থ সম্পাদক নুরুল আবছার,প্রচার সম্পাদক জসিম উদ্দিন ইমন,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহীম,সাংস্কৃতিক সম্পাদক সাব্বির আহমেদ,ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসাইন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার কামাল,নির্বাহী সদস্য ফরহাদ রহমান,রহমত উল্লাহ,ইমান হোসাইন,সদস্য ওহীদুল মোস্তফা ও জয়নাল আবেদীন।

পরিশেষে সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পাঠ করেন খতীব মুঃ সাঈদ আলী।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews