মো: আরাফাত হোসেন: আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, সাতক্ষীরার সদর উপজেলার বিভিন্নস্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর যৌথ লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করা হয়।
এসময় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, রাজনীতির অপর নাম হচ্ছে ত্যাগ। মানুষের সেবা করা। আমরা মানুষের যত সেবা করবো ততই মানুষ আমাদের ভালোবাসবে। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর।
যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালালেও সংকট কাটেনি। মানুষ বিশ্বাস করে, অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
দলের ইমেজ সংকট হয়- এমন কোনো কাজ করা যাবে না বলে নেতাকর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, কোনো অবস্থাতেই ছাত্র-জনতার রক্তে অর্জিত গণঅভ্যুত্থানের সুফল থেকে জনগণকে বঞ্চিত করা যাবে না।
যুবদল সভাপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার দায়ের করা সকল মিথ্যা, বানোয়াট মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে। এই সকল গুম-খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের বিচারের আওতায় আনতে হবে।
সাতক্ষীরা জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply