1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 12:50 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ডুয়েটের ভিসিকে প্রত্যাখ্যান, সড়ক অবরোধ বিক্ষোভ বুড়িগঙ্গায় মিলল যুবকের গলাকাটা লাশ, খসে পড়েছে হাত-পায়ের চামড়া চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী সৎ সাহসিকতায় দায়িত্ব পালন করে প্রশংসায় ভাসছেন গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

লালমনিরহাটে লোহাখুচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদত্যাগ পত্র প্রত্যাহারের আবেদন

  • সময়: Saturday, October 19, 2024
  • 87 View

আব্দুস সামাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে পদত্যাগ পত্র প্রত্যাহারের জন্য লোহাখুচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন (দুদু) লিখিত ভাবে আবেদন করেছেন।

বৃহস্পতিবার লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে লোহাখুচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন (দুদু) স্বাক্ষরিত এ পদত্যাগ পত্র প্রত্যাহার আবেদন প্রদান করেন।

পদত্যাগ পত্র প্রত্যাহারের অনুরুপ আবেদন পত্র লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার, লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরেও প্রদান করেন।

মোঃ রুহুল আমিন (দুদু) স্বাক্ষরিত পদত্যাগ পত্র প্রত্যাহারে উল্লেখ করা হয় যে, আমি মোঃ রুহুল আমিন (দুদু), পিতাঃ মৃতঃ ওয়াহেদ আলী, মাতাঃ মৃতঃ কুলসুম বেগম, গ্রামঃ ঢাকনাই, হারাটি, পোস্টঃ মহেন্দ্রনগর, উপজেলা ও জেলাঃ লালমনিরহাট। আমি প্রধান শিক্ষক লোহাখুচি উচ্চ বিদ্যালয় লালমনিরহাট এ কর্মরত আছি। গত ১৯/৮/২০২৪ রাত থেকে আমাকে কিছু রাজনৈতিক ব্যক্তি আমাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে পদত্যাগ করার জন্য নানান ভাবে হুমকি দিয়ে আসছিলো। আমার বিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম চলছিলো। প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের ফলাফল সন্তসজনক। এ ছাড়াও অবকাঠামো উন্নয়ন হয়েছে অনেক যা দেখে অনেকেই খুশি। বিদ্যালয় চলাকালে গত ২০/৮/২০২৪ তারিখ অনুমানিক বেলা ১১টা থেকে কিছু ব্যক্তি অচেনা তারা বিদ্যালয়ে অনুপ্রবেশ করে ছাত্র-ছাত্রীদের ক্লাস রুম থেকে জোরপূর্বক নামিয়ে বিদ্যালয়ের অবকাঠামো ক্ষতি করে। তারা আমার কক্ষে জোরপূর্বক প্রবেশ করে এবং আমাকে লাঞ্চিত করে মারপিট করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে বলে প্রধান শিক্ষক পদ থেকে পদত্যাগ করবি না হলে বাড়ি জ্বালিয়ে দিয়ে মেরে ফেলা হবে। তাই আমি প্রাণ রক্ষার্থে আপনার নিকট বিশেষ মুহুর্তে পদত্যাগ পত্র দিয়েছি। গত ২১/৮/২০২৪ তারিখে মাননীয় শিক্ষা উপদেষ্টার বক্তব্য গণমাধ্যমে শুনে জানতে পারলাম যে রাজনৈতিক কারনে কোন প্রধান শিক্ষককে পদত্যাগ করা যাবে না। সেটি অন্যায়। তাই আমি আমার পদত্যাগ পত্রটি প্রত্যাহারের জন্য আপনার নিকট আবেদন করছি। অতত্রব, মহোদয়ের নিকট আকুল আবেদন, আমার আবেদনটি গ্রহণ করে পদত্যাগ পত্রটি প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি।

এদিকে বৃহস্পতিবার মোঃ রুহুল আমিন (দুদু) স্বাক্ষরিত লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ বরাবরে নিরাপত্তার জন্য সাধারণ ডায়রীতে উল্লেখ করা হয় যে, আমি লোহাখুচি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার কর্মস্থল লোহাখুচি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়। আমার কর্মস্থলে এসে এলাকার কিছু ব্যক্তি নানান ভাবে হুমকি দিয়ে আসছে গত ১৯/৮/২০২৪ থেকে। এ ছাড়াও বাজারে আসলে অজানা মোবাইল নাম্বার থেকে ভয়ভীতি দেখিয়ে প্রাণ নাশের হুমকি দেয়। তারা বার বার বলে পদত্যাগ করতে। এ ছাড়াও আমার পরিবারের সদস্যদেরও নানান ভাবে হুমকি দেয়। আমিসহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি জানিয়ে আমি আপনার থানায় সাধারণ ডায়রী খানা দায়ের করলাম। অতত্রব, বিষয়টি বিবেচনার জন্য ও ডায়রী খানা অর্ন্তভূক্ত করার জন্য আবেদন করছি।

উল্লেখ্য যে, লোহাখুচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন (দুদু) স্বাক্ষরিত লিখিত আবেদন পত্র উর্দ্ধতন কর্তৃপক্ষ পেয়েছেন মর্মে জানা গেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews