স্টাফ রিপোর্টার, জুবায়ের আহমাদ জুয়েলঃ জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু কর্তৃক উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। ২৭ জানুয়ারি, শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন -এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই কার্যক্রম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুল হাই। তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার রফিকুল ইসলাম। জেলা পরিষদ সদস্য একেএস জামান সম্রাট। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা। উপজেলার জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক ভুঁইয়া রতন। দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম আসাদ। ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ। এ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু(এমপি) অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাঙালির মুক্তির সনদ হিসেবে ৬ দফার ভিত্তিতে মানুষ আন্দোলন ও সংগ্রাম করেছে, উনসত্তরের গণ-অভ্যুত্থান ও পরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনের পর যখন পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করেনি, তারপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছেন। দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বঙ্গবন্ধু জানতেন কখন কোনটা জাতির সামনে উপস্থাপন করতে হবে। এসময় ইতিহাসের দিকে তাকিয়ে মহাসচিব চুুন্নু বলেন, বঙ্গবন্ধু অনেক আগেই স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন। পাকিস্তান সৃষ্টির পরপরই যখন তিনি অনুভব করলেন এই পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে বাঙালির কোনো দিন মুক্তি আসবে না, তখনই তিনি এই বাংলাদেশের স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন।
Leave a Reply