সানজিদ হক, স্টাফ রিপোর্ট : কিশোরগঞ্জ জেলার মিঠামঈন উপজেলার ভাটির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঘাগড়া আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে “ঘাগড়া আঃগনি উচ্চ বিদ্যালয় ‘৯৮ ব্যাচ ফাউন্ডেশন” এর পক্ষ থেকে পুরষ্কার বিতরণ। ঘাগড়া আঃগনি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা উত্তির্ন প্রতি ক্লাসের দুই গ্রুপে ১ম,২য় ও তৃতীয় স্থান অধিকারী কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে “ঘাগড়া আঃগনি উচ্চ বিদ্যালয় ‘৯৮ ব্যাচ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলাম বিএসসি সাহেবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী,বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য জনাব ফারুক মিয়া,জনাব ছিদ্দিক মিয়া,জনাব ওমর ফারুক ও সমলা বেগম এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, জনাব এরশাদুল হক, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসাইন নয়ন,সহ সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া,নির্বাহী সদস্য মোঃ মোহিত মিয়া ও শফিকুল ইসলাম।
Leave a Reply