1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:45 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে ৬ জন নিহত, আহত-৫

  • সময়: Friday, July 16, 2021
  • 374 View


নরসিংদী থেকে এস আলমঃ
নরসিংদীতে কাভার্ডভ্যানের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারী – শিশুসহ লেগুনার ৬ যাত্রী নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ যাত্রী। শুক্রবার দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কের পাঁচদোনার ভাটপাড়া চাকশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের ৬ জনের মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত করেছে জেলা পুলিশ। তারা হলেন-গাজীপুরের কালিগঞ্জ এলাকার মোজাফফর মিয়ার ছেলে চান মিয়া (৫৫), নেত্রকোনা জেলার আমান মিয়া (২৩), সুনামগঞ্জ জেলার আল আমিন মিয়া (২৩) ও নরসিংদীর বেলাবো উপজেলার বটেশ্বর এলাকার হাফিজ উল্লাহ (৪৫)। বাকী দুইজনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর সহ প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়াশাল থেকে একটি লেগুনা ১১ জন যাত্রী নিয়ে পাঁচদোনার দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা ঘোড়াশালগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়। স্থানীয়রা আহত আরও ৯ যাত্রীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠালে সেখানে আরও ৪ জনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করলে ও চালক পালিয়ে গেছে। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় জানা গেলেও বাকী দুইজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহগুলো সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অসতর্কতামূলক গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews