1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
July 16, 2026, 2:59 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশেনের প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাজনৈতিক বা ব্যক্তিগত সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী দ্বারা প্রচার করা হচ্ছে। গলাচিপার ধনকুপ পিলার মহিউদ্দিন চমক কোটিপতি ঢাকা মহানগর দক্ষিন বিএনপির  ৯ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ত্যাগী নেতা আহাম্মদ আলী মানুষের পাশে থাকতে চায়। সাটিফিকেট ভুল সংশোধন  ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন

ভূরুঙ্গামারীতে ২৫ মণ ওজনের ষাঁড় সীমান্ত রাজা

  • সময়: Sunday, July 11, 2021
  • 261 View

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের চাঁদনী বাজার এলাকার সর্দার রমজান আলী ইট ভাটায় কাজ করার পাশাপাশি আট বছর আগে নিজ বাড়িতে গরুর খামার গড়ে তোলেন। পাঁচ বছর আগে খামারের জন্য তিনি ফ্রিজিয়ান জাতের একটি গাভী কেনেন । সেই গাভী থেকেই জন্ম হয় এই বিশাল আকার ষাঁড়টির।ভূরুঙ্গামারীর সীমান্তবর্তী এলাকায় জন্ম ও বেড়ে ওঠা একটি ষাঁড় এলাকার অন্য সব ষাঁড়ের চেয়ে আকারে বেশ বড় হওয়ায় অনেকে ষাঁড়টিকে ‘সীমান্তরাজা’ বলছেন।
কোরবানি উপলক্ষে বিক্রির জন্য ছাব্বিশ মাস যাবত ষাঁড়টি লালন-পালন করছেন সর্দার রমজান আলী। ষাঁড়টির ওজন প্রায় ২৫ মণ। সীমান্ত এলাকায় বিশাল আকৃতির ষাঁড়টি জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। ষাঁড়টি দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয়রা। মালিক ষাঁড়টির দাম হাঁকাচ্ছেন ৪ লাখ টাকা।
রমজান আলী জানান, প্রায় ছাব্বিশ মাস যাবত সন্তান স্নেহে ষাঁড়টিকে লালন-পালন করছেন। ষাঁড়টির বর্তমান ওজন হয়েছে প্রায় ২৫ মণ। উচ্চতা ৫ ফুটের মতো। দৈর্ঘ্য ৭ ফুটের বেশি। তিনি আরো জানান ষাঁড়টিকে গমের ভুসি, খুদের ভাত, শুকনা খড় খাওয়ানো হয়েছে।
এলাকাবাসী জানান, ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি এবছর উপজেল সবচেয়ে বড় গরু। প্রতিদিন দূরদূরান্ত থেকে লোকজন ষাঁড়টিকে দেখতে রমজান আলীর বাড়িতে ভিড় জমাচ্ছেন।এবং পাইকাররা কেনার জন্য আসছেন
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীমা আক্তার জানান, ঈদ উল আযহা উপলক্ষে উপজেলার খামারিরা যেসব গরু মোটাতাজাকরণ করেছেন সেগুলোর নিয়মিত খোঁজ রাখা হচ্ছে। তাদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। করোনা মহামারীর কারনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনলাইন কোরবানির হাট ভূরুঙ্গামারী নামের একটি পেজ চালু করে সেখানে কোরবানির পশুর ছবি, ওজন, রঙ্গ ও মূল্য সহজ বিভিন্ন তথ্য প্রদান করে অনলাইনে গরু কেনাবেচার পরামর্শ দেয়া হচ্ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews