1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:26 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

নরসিংদীর মাধবদী সাবেক কাউন্সিলরসহ দুইজন গুলিবিদ্ধের ঘটনায় আসামী ছাত্রলীগ নেতা মাসুদ রানা গ্রেফতার

  • সময়: Sunday, July 11, 2021
  • 246 View

নরসিংদী থেকে এস আলমঃ
নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলরসহ দুইজন গুলিবিদ্ধের ঘটনায় তালিকাভুক্ত আসামী ছাত্রলীগ নেতা মাসুদ রানা ওরফে জুনিয়র মাসুদ (২৬) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (০৭ জুলাই) রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। একই ঘটনায় গুলি পরীক্ষার জন্য মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিকের লাইসেন্সকৃত পিস্তল জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দুজ্জামান।

এতে প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন গুলিবিদ্ধ নরসিংদী সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ জাকারিয়া। তিনি অবিলম্বে উক্ত মামলার প্রধান আসামি মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিকসহ বাকি আসামীদেরকেও গ্রেফতারের দাবি জানান সেইসাথে তার পক্ষের মামলার বাদী নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

ঘটনাসূত্রে জানা যায়, গত ১৬ জুন মাধবদীতে স্থানীয় আওয়ামী লীগের এক অনুষ্ঠানে মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিককে দাওয়াত না দেয়ায় তার নেতৃত্বে প্রতিপক্ষ গ্রুপের নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও তার অনুসারীদের উপর প্রকাশ্যে হামলা গুলিবর্ষণ করা হয়। এতে আনোয়ার হোসেনের ছোট ভাই জাকারিয়াসহ দুইজন গুলিবিদ্ধ হয়।

এঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে মেয়র মোশাররফ হোসেন মানিককে প্রধান আসামি করে মোট ১১ জনের নাম উল্লেখ্য করে মাধবদী থানায় একটি মামলা দায়ের করে। এই মামলার চতুর্থ আসামী মাসুদ রানা ওরফে জুনিয়র মাসুদ। সে মাধবদী কলেজ শাখা ছাত্রলীগের নেতা ও মাধবদীর টাটাপাড়া মহল্লার মোঃ রিপন মিয়ার ছেলে।

একই ঘটনায় মেয়রের অনুসারী ও হামলায় অভিযুক্ত মোজাম্মেল বাদী হয়ে গুলিবিদ্ধ জাকারিয়াকে প্রধান আসামি করে ৭ জনের নামে একটি পাল্টা মামলা দায়ের করে। এই মামলায় গত ২৪জুন নরসিংদীর আদালতে হাজির হয়ে জামিন চাইতে গেলে মামলার বাদী আনোয়ার হোসেনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews