1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
July 16, 2026, 3:00 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশেনের প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাজনৈতিক বা ব্যক্তিগত সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী দ্বারা প্রচার করা হচ্ছে। গলাচিপার ধনকুপ পিলার মহিউদ্দিন চমক কোটিপতি ঢাকা মহানগর দক্ষিন বিএনপির  ৯ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ত্যাগী নেতা আহাম্মদ আলী মানুষের পাশে থাকতে চায়। সাটিফিকেট ভুল সংশোধন  ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন

নরসিংদীর বেলাবত র‌্যাব ১১ অভিযানে ০৩ ভূয়া ডেন্টাল ডাক্তার গ্রেফতার

  • সময়: Saturday, July 10, 2021
  • 317 View


নরসিংদী থেকে এস আলমঃ
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূয়া ডাক্তার ও বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গত রাতে র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার বেলাব থানাধীন নারায়নপুর বাসস্ট্যান্ড হতে ০৩জন ভূয়া ডেন্টাল ডাক্তারকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো ১। নরসিংদী জেলার রায়পুরা থানাধীন লক্ষীপুর গ্রামের আব্দুল্লাহ ফারুক এর স্ত্রী রেহেনুমা সিদ্দিকা ঝর্ণা (৩৩) (এ/পি- মা মেডিকেল হল এন্ড ডেন্টাল কেয়ার, নারায়নপুর বাসস্ট্যান্ড পিরিজকান্দি রোড,থানা-বেলাব, নরসিংদী), ২। নরসিংদী জেলার বেলাব থানাধীন চরলক্ষীপুর গ্রামের হাসান আলী এর ছেলে মোঃ খাইরুল ইসলাম মোল্লা (৩৪) (এ/পি- সেবা ডেন্টাল কেয়ার, নারায়ণপুর বাসস্ট্যান্ড, ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিন-পশ্চিম পাশে, নারায়ণপুর, থানা-বেলাব, নরসিংদী), ৩। কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার জগন্নাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান রুমেল (২৬) সাহেলা ডেন্টাল কেয়ার, নারায়ণপুর বাসস্ট্যান্ড, থানা- বেলাব, নরসিংদী। এসময় তাদের কাছ থেকে রেজিঃ বিহীন চিকিৎসার প্যাড, ভূয়া ডাক্তার নামীয় সীল, ভিজিটিং কার্ড, মোবাইল, টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ নরসিংদী জেলার বেলাব থানাধীন নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় নিজেদের ডাক্তার ও ডেন্টিস্ট পরিচয়ে রোগীদের সাথে প্রতারনা করে আসছিল। র‌্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে তারা একাডেমী সার্টিফিকেটধারী কিংবা নিবন্ধনকৃত ডাক্তার বা ডেন্টিস্ট না হয়েও নিজেদেরকে ডাক্তার এবং ডেন্টিস্ট পরিচয় দিয়ে রোগীদের সহিত মিথ্যা ভূয়া পদবী ও পরিচয় দিয়ে প্রতারনামূলক ভাবে অর্থ গ্রহণ করে তাদের জীবনকে হুমকির মুখে ফেলছিল। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১, নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল কর্তৃক ০৯ জুলাই রাতে অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার বেলাব থানাধীন নারায়ণপুর বাসস্ট্যান্ড, পিরিজকান্দি রোড জামে মসজিদের সামনে ‘‘মা মেডিকেল হল এন্ড ডেন্টাল কেয়ার’’ হতে রেহেনুমা সিদ্দিকা ঝর্ণা (৩৩), নরসিংদী জেলার বেলাব থানাধীন নারায়ণপুর বাসস্ট্যান্ড ঢাকা-সিলেট মহাড়কের দক্ষিন-পশ্চিম পাশে ‘‘সেবা ডেন্টাল কেয়ার’’ হতে মোঃ খাইরুল ইসলাম মোল্লা (৩৪) এবং নরসিংদী জেলার বেলাব থানাধীন নারায়ণপুর বাসস্ট্যান্ড মেইন রোডের দক্ষিন পাশে ‘‘সালেহা ডেন্টাল কেয়ার ’’ হতে মেহেদী হাসান রুমেল (২৬)কে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বেলাবো থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য প্রেরণ করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews