1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 31, 2026, 9:56 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়।

নরসিংদীর রায়পুরা পাটক্ষেতে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

  • সময়: Friday, July 9, 2021
  • 486 View


নরসিংদী থেকে এস আলমঃ
নরসিংদীর রায়পুরা উপজেলায় চাচার হাতে জুবায়ের (১৭) নামে এক ভাতিজা খুন হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রায়পুরা থানার উপ-পরিদর্শক দেব দুলাল জানান। বুধবার রাতে ওই উপজেলায় মির্জাপুর ইউনিয়নের নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় খুনের এ ঘটনা ঘটে।
নিহত জুবায়েরের কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গাংকল হাটি গ্রামের লিটন মিয়ার ছেলে। সে পেশায় একজন ডিম ব্যবসায়ী বলে জানা গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে জুবায়েরকে বেড়াতে যাওয়ার কথা বলে রায়পুরার নীলকুঠি বাসস্ট্যান্ডের কাছে একটি পাটক্ষেতে নিয়ে গলায় ছুরিকাঘাত করেন চাচা সোহেল।
সে সময় জুবায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে পালিয়ে যান চাচা। স্থানীয়রা জুবায়েরকে উদ্ধার করে এবং থানায় খবর দেয়।

পরে পুলিশের সহযোগিতায় প্রথমে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাকে তাকে ঢাকা রেফার্ড করেন। পরে জুবায়েরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ মামলা করেনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews