1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 31, 2026, 8:56 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়।

বদলী হওয়ার সময় নড়াইলের মানুষ যেন বলে ইস আমাদের এসপি চলে যাচ্ছেন

  • সময়: Thursday, February 11, 2021
  • 364 View

নড়াইল জেলা প্রতিনিধি: বদলী হওয়ার সময় নড়াইলের মানুষ যেন বলে ইস আমাদের এসপি চলে যাচ্ছেন। নড়াইল জেলার আইন শৃঙ্খলা ব্যবস্থাকে সুদৃঢ় করা এবং সবার জন্য আইনের ‘সমান অধিকার’ প্রতিষ্ঠার যে ব্রত নিয়ে পুলিশ সুপার হিসেবে এসেছিলেন জসীম উদ্দীন পিপিএম (বার) তার সমাপ্তি টানার সময় এসে গেলো অবশেষে। রাষ্ট্রীয় কাঠামোর নিয়ম মেনে, সকল আবেগের ঊর্দ্ধে উঠে বিদায় নিতে যাচ্ছেন নড়াইল জেলার সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠা প্রজাতন্ত্রের এই কর্মকর্তা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়েও শুধু নির্দিষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে যে মানুষটা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এসেছিলেন মানুষের অনেক কাছে, তার বিদায়ে নড়াইলবাসী আবেগতাড়িত। তিনি নিজেও কী নন? কী করে গেলেন, আরও কী করতে পারতেন কিংবা আর কী করার স্বপ্ন ছিলো তার। নড়াইলে আশার পর নড়াইল জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল। অন্যান্য জেলার চাইতে এখানে রাজনৈতিক সহমর্মিতা উল্লেখ করার মতো। তেমন কোন বাঁধা বিঘন নেই। এ জেলার সাধারণ মানুষ, পুলিশ অফিসার ও অন্যান্য পুলিশ সদস্যদের কল্যানে যে সব কাজ করলে ভাল হয় তাই করার চেষ্টা করেছে। বর্তমান প্রেক্ষাপটে পুলিশিংয়ে অনেক পরিবর্তন এসেছে। পুলিশ যত বেশি মানুষের কাছাকাছি যাবে তত বেশি ভাল হবে। সামাজিক জীব হিসেবে আমিও চেষ্টা করেছি মানুষের কাছাকাছি যেতে, সু-সম্পর্ক গড়ে তুলতে। যার অংশ হিসেবে জেলায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করেছি। প্রায় প্রতিটি এলাকায় গিয়ে সরাসরি মানুষের সাথে মিশেছি। সাধারণ মানুষ কোন বাঁধা বিঘ্ন ছাড়াই আমার অফিসে আসতে পেরেছে, সমস্যা নিয়ে কথা বলতে পেরেছে এবং তাদের সমস্যার সমাধানও পেয়েছে। রাজনৈতিক ব্যক্তিরা যখন দেখেন কোন সিদ্ধান্ত ব্যক্তিস্বার্থে নেয়া হয়েছে, তখনই তারা বাড়াবাড়ি করেন। আর যখন তারা দেখেন আইনকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন আর সেটা সম্ভব হয় না। আমি চেষ্টা করেছি রাজনৈতিক ইস্যুগুলো আইনকে সামনে রেখে সমাধান করতে। ফলে খুব বেশি ছাড় দিতে হয়েছে বলে আমি মনে করিনা। পুলিশ একক ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে না। তাই সাধারণ মানুষ, জন প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে সু-সম্পর্ক রেখেই কাজ করতে হয়। আমি চেষ্টা করেছি সু-সম্পর্ক রেখে আইনের মাধ্যমেই সমাধান খুঁজতে। যেখানে পাচ্ছি সেখানে যোগদানের পর পরিকল্পনার কথা ভাববো। স্বপ্নতো আছেই। আমি যখন সেখান থেকে অন্য কোথাও বদলি হবো, তখন তারাও যেন আফসোস করে বলেন “ইস, আমাদের পুলিশ সুপার বদলী হয়েছেন!। “কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে-বসন্ত বাতাসে-অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস” সবশেষে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন বিদায়ী এই পুলিশ সুপার।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews