1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 31, 2026, 11:00 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান।

প্রকৃতিগতভাবে কালের গহ্বরে এই নশ্বর প্রয়াত হান্নান সরকার

  • সময়: Wednesday, February 10, 2021
  • 434 View

হাজী জাহিদঃ পৃথিবীর অ নেক কিছুই হারিয়ে যায়, হারায় না শুধু কীর্তিমান পুরুষদের মহান কীর্তি। রত্ন প্রসবিনী নরসিংদী, তেমনি এক কীর্তিমানের জন্ম দিয়েছিল। তিনি আর কেউ নন, নরসিংদী সদর উপজেলাবাসীর প্রাণপ্রিয় নেতা জনাব মোঃ হাবিবুর রহমান সরকার (হান্নান সরকার)। ১৯৫০ ইং সনের ১০-ই জুন, নরসিংদীর পূর্ব দত্তপাড়া নিবাসী, নরসিংদীর ঐতিহ্যবাহী সরকার পরিবারে, পিতা : মরহুম আলহাজ্ব ছালেহ উদ্দিন সরকার ও মাতা : মরহুমা রাজিয়া বেগম এর কোল আলো করে তিনি জন্মগ্রহণ করেন। জনাব হান্নান সরকার ১৯৭১ ইং সালে কৃতীত্বের সাথে বি, এ পাশ করেন।

তাঁর বড় চাচা, জনাব আফছার উদ্দিন সরকার ছিলেন নরসিংদী আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি (১৯৪৯ – ১৯৬৪ ইং) এবং নরসিংদী পৌর পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান। জনাব আফছার উদ্দিন সরকার প্রয়াত হবার পরবর্তী সময়ে নরসিংদীর ঐতিহ্যবাহী সরকার পরিবার তথা নরসিংদীর রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, জনাব হান্নান সরকার ধুমকেতুর মতো এসে সেই শূন্যতাই শুধু পূরণ করেননি – নরসিংদীবাসীকে দেখিয়ে ছিলেন এক আলোকিত পথের দিশা। জনাব মোঃ হাবিবুর রহমান সরকার (হান্নান সরকার) ছিলেন একাধারে বিশিষ্ঠ শিল্পপতি, সুযোগ্য রাজনীতিবিদ, দানবীর এবং সমাজসেবক। এই মহান কীর্তিমান পুরুষের অসংখ্য কীর্তির মাঝে কিছু উল্লেখযোগ্য কীর্তি চেয়ারম্যান : প্রথম নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নরসিংদী সদর, নরসিংদী।

(১৯৮৫ – ১৯৯০ ইং), চেয়ারম্যান : নির্বাচিত চেয়ারম্যান, বাংলাদেশ সমবায় ব্যাংক লিঃ, জাতীয় পুরষ্কারে ভূষিত। (১৯৯০ – ১৯৯২ ইং), চেয়ারম্যান : সম্বনিত পরিবার পরিকল্পনা, পুষ্টি ও কৃমি নিয়ন্ত্রণ প্রজেক্ট, (জাপান সরকারের সহায়তায় পরিচালিত) ( ১৯৮৮ – ১৯৯০ ইং), চেয়ারম্যান : নির্বাচিত চেয়ারম্যান, ” দি ইস্টার্ন কো-অপারেটিভ জুট সোসাইটি লিঃ” (জাতীয় পর্যায়ের) (১৯৮৯ – ১৯৯১ ইং), উপদেষ্টা : নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা কার্যকরী কমিটি ( ১৯৮৫ – ১৯৯০ ইং), ম্যানেজিং ডাইরেক্টর : কো – অপারেটিভ জুট মিলস্ লিঃ, (জাতীয় পর্যায়ের) (১৯৮৯ – ১৯৯০ ইং), ভাইস প্রেসিডেন্ট : নরসিংদী জেলা শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট, নরসিংদী, সদস্য : নরসিংদী থানা জনকল্যাণ সমিতি, নরসিংদী, বৃহত্তর ঢাকা জেলা সমিতি, ঢাকা, নরসিংদী জেলা পরিষদ, (১৯৮৮ – ১৯৯০ ইং)। এছাড়া জনাব হান্নান সরকার ছাত্রাবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।

তিনি ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা আন্দোলনে ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে অংশগ্রহণ করেন। জনাব হাবিবুর রহমান সরকার ( হান্নান সরকার) ২০০৯ ইং সালের ২ রা ফেব্রুয়ারি, তাঁর স্ত্রী, ৪ পুত্র ও অসংখ্য গুনগ্রাহী এবং নরসিংদীর আপামর জনসাধারণকে চোখের জলে ভাসিয়ে মৃত্যুবরণ করেন। এই কীর্তিমান পুরুষের প্রয়ান দিবসে নরসিংদীর সর্বস্তরের জনগণের পক্ষ থেকে রইলো আন্তরিক ভালোবাসা আর সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews