1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:55 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

গণফোরাম থেকে রেজা কিবরিয়ার পদত্যাগ

  • সময়: Sunday, February 7, 2021
  • 358 View

গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া দলীয় ও সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেজা কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

রেজা কিবরিয়া বলেন, ‘আমি গণফোরামের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছি এবং আমার পদত্যাগপত্র দলের সভাপতি ড. কামাল হোসেনের কাছে ইতিমধ্যেই জমা দিয়েছি। এ ছাড়া আমি গণফোরামের দলীয় সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছি।’

গণফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে পেরে রেজা কিবরিয়া ড. কামাল হোসেন ও গণফোরামের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে রেজা কিবরিয়া বলেন, ‘বাংলাদেশে যারা গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছেন, তিনি তাদের সঙ্গে কাজ করে যাবেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এস এম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরামে যোগ দেন। হবিগঞ্জ-১ আসন থেকে রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচনও করেন। ২০১৯ সালে গণফোরামের কাউন্সিলের পর ৫ মে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের সভাপতি ড. কামাল রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদকের পদে বসান।

এরপর থেকে সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুসহ দলের কিছু জ্যেষ্ঠ নেতার সঙ্গে রেজা কিবরিয়ার দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে দলে দুটি ভাগ হয়ে পাল্টাপাল্টি বহিষ্কারের ঘটনা ঘটে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews