1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
July 16, 2026, 2:56 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশেনের প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাজনৈতিক বা ব্যক্তিগত সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী দ্বারা প্রচার করা হচ্ছে। গলাচিপার ধনকুপ পিলার মহিউদ্দিন চমক কোটিপতি ঢাকা মহানগর দক্ষিন বিএনপির  ৯ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ত্যাগী নেতা আহাম্মদ আলী মানুষের পাশে থাকতে চায়। সাটিফিকেট ভুল সংশোধন  ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন

রাণীনগরে খাস জমি দখল করে পুকুর খননের অভিযোগ

  • সময়: Tuesday, February 2, 2021
  • 393 View

নওগাঁর রাণীনগরে পুকুর খননের মধ্য দিয়ে প্রায় দুই বিঘা খাস জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই গ্রামবাসী খাস জমিতে পুকুর খনন বন্ধ করতে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, উপজেলার কালীগ্রাম ইউনিয়নের আমগ্রামের দক্ষিণপার্শ্বে ওই গ্রামের মৃত আব্দুল জব্বার প্রামানিকের একটি পুকুর রয়েছে। ওই পুকুর সংলগ্ন পাশাপাশি কয়া ও আমগ্রাম মৌজায় দু’টি দাগে প্রায় দুই বিঘা সরকারের খাস জমি রয়েছে। যে জমিগুলো দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে জনসার্থে ব্যবহৃত হয়ে আসছে। এমতবস্থায় গত বছর আমাগ্রামের আব্দুল খালেক জমি দখল করে পুকুর খনন শুরু করলে গ্রামবাসি মৌখিক ভাবে উপজেলা সহকারী কমিশনার ভূমিকে অবগত করেন। এতে এসিল্যান্ড পুকুর খনন বন্ধ করে দেয়। এরপর গত কয়েক দিন আগে আবারো ওই জমিগুলো দখল করে গ্রামবাসির বাধা উপেক্ষা করে ইস্কেবেটর (ভেকু) মেশিন দিয়ে পুকুর খনন কাজ শুরু করেন আব্দুল খালেক। এতে সরকারি খাস জমিতে পুকুর খনন বন্ধ করতে গ্রামের লোকজন মিলিতভাবে বৃহস্পতিবার বিকেলে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী গ্রামপ্রধান ফিরোজ আহম্মেদ বলেন, এর আগেও খাস জমি দখল করে পুকুর খননের চেষ্টা করেছে আব্দুল খালেক। আমরা এসিল্যান্ডকে জানালে ওই সময় পুকুর খনন বন্ধ করে দিয়েছিল। এরপর নতুন করে জোর পূর্বক খাস জমিতে পুকুর খনন করছে। সরকারের খাস জমি রক্ষার্থে এবং স্থানীয় জনসাধরণের সুবিধার্থে খাস জমিতে পুকুর খনন বন্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল খালেক বলেন, যেখানে পুকুর কাটা হচ্ছিলো সেটা আমাদের জমি। এছাড়া আমাদের জমির সাথে কিছু খাস জমি আছে সেগুলো আমরা লিজ নিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। সেই জমিতে কোন ফসল হয়না তাই পুকুর কাটছিলাম। ইউএনও স্যার এসে বন্ধ করে দিয়েছে এবং ঝামেলা মিটে গেছে বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন গ্রামবাসির দায়েরকৃত লিখিত অভিযোগ প্রাপ্তির কথা জানিয়ে তিনি বলেন, খাস জমি দখল করে পুকুর খননের খবর পেয়ে সেখানে গিয়ে পুকুর খনন বন্ধ করে দিয়েছি। এ ঘটনায় পুকুর খননকারী আব্দুল খালেককে বৃহস্পতিবার সন্ধ্যায় ১০ হাজার টাকা জরিমানা করে পুকুর যেন আর খনন না করে এমন মুছলেখা নেয়া হয়েছে। এরপরেও যদি তিনি পুকুর খনন শুরু করে তা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews