1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:27 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

ঠাকুরগাঁওয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে প্রাণের জোয়ার: শতবর্ষী বটগাছের ছায়ায় নিক্বনের ৫৪তম বর্ষবরণ আয়োজন ।

  • সময়: Monday, May 12, 2025
  • 61 View

মোঃ মাসুদ বিপ্লব ঠাকুরগাঁও থেকে:বাংলা নববর্ষ ১৪৩২ বরণকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে বইছে উৎসবের আমেজ।  গতকাল শনিবার (১২ এপ্রিল ) শহরের প্রতিটি প্রান্তে সাজসাজ রব, আর তার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জেলা জজ কোর্ট চত্বরে অবস্থিত শতবর্ষী বটগাছ। এই ঐতিহ্যবাহী বৃক্ষতলে নিক্বন সংগীত বিদ্যালয় আয়োজন করছে তাদের ৫৪তম বর্ষবরণ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৯৭২ সালে যাত্রা শুরু করা নিক্বন প্রতিবছরের মতো এবারও নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত নানা সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে।

বর্ষবরণ উপলক্ষে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও হাতে নিয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, সংগীত ও নৃত্যানুষ্ঠান, আবৃত্তি, পথনাটকসহ নানা রকম কর্মসূচি। শহরের প্রধান সড়কগুলো রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, আর উৎসবমুখর জনতা অপেক্ষা করছে নতুন সূর্যোদয়ের।

বর্ষবরণ উৎসবে আরও থাকছে বাঙালির ঐতিহ্যবাহী খাবার—দই-চিড়া, পান্তা-ইলিশ, আলু ভর্তা আর সরষে ইলিশের ভুঁড়িভোজ। স্থানীয় রেস্টুরেন্ট এবং খাদ্য বিক্রেতারা এই বিশেষ দিনকে ঘিরে প্রস্তুত করছেন বাহারি আয়োজন।

এবারের নববর্ষ উদযাপনকে ঘিরে তরুণদের মাঝে রয়েছে বিশেষ উন্মাদনা। সম্প্রতি ফ্যাসিস্ট সরকার পতনের পর এই প্রথম বার উন্মুক্ত পরিবেশে তারুণ্যের জয়গান ও সাংস্কৃতিক মুক্তির উল্লাস নিয়ে পালিত হচ্ছে নববর্ষ। জনতার অংশগ্রহণ, সংস্কৃতির অনুরণন ও গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণে এবারের নববর্ষ হয়ে উঠেছে এক অনন্য মাইলফলক।

জেলার প্রশাসন নিরাপত্তা এবং জনসাধারণের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে নিয়েছে নানা উদ্যোগ। প্রশাসনের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও অংশগ্রহণকারীদের সেবা ও দিকনির্দেশনা দেওয়ার কাজ করছে।

ঠাকুরগাঁওয়ের মানুষরা বলছেন, “এই নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, স্বাতন্ত্র্যবোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক। বহুদিন পর আমরা সত্যিকারের উৎসবের আনন্দে মাতছি।”

বাংলা নববর্ষ ১৪৩২-কে কেন্দ্র করে ঠাকুরগাঁও যেন হয়ে উঠেছে রঙ, শব্দ ও সংস্কৃতির মিলনমেলা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews