1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:26 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক, অপ্রত্যাশিত কিছু ঘটবে না: স্বরাষ্ট্র সচিব

  • সময়: Thursday, March 27, 2025
  • 110 View

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেছেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্ক থাকবে। আশা করছি অপ্রত্যাশিত কিছু ঘটবে না। এবার ঈদের ছুটিতে যারা ঢাকায় থাকবেন তাদের মধ্যে যাদের গাড়ি আছে তারা খুব আরামে যাতায়াত করতে পারবেন এবং যারা বাসা-বাড়িতে থাকবেন তারা নিরাপদ থাকবেন।  

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।নাসিমুল গণি বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই। তারা সমস্ত কাজের জন্য সতর্ক থাকবে। ঈদের ছুটিতে বিপুলসংখ্যক মানুষ ঢাকা থেকে গ্রামে যাবে। তাদের যাত্রাটা আনন্দদায়ক করার জন্য আমরা চেষ্টা করছি।এক্ষেত্রে পরিবহন খাতে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে আগাচ্ছি। আশা করছি অপ্রত্যাশিত কিছু ঘটবে না। আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবে। আশা করছি আল্লাহ আমাদের রহমতের চাদরে আগলে রাখবেন।পুলিশের ছুটি কি বাতিল করা হয়েছে – এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাদের তো ২৪ ঘণ্টাই ডিউটি। থানা এমন একটা অফিস যেটা ১৮৬১ সালে শুরু হয়েছিল দিবারাত্র চলেছে, ২০২৪ সালের আগে এই দেশে আর কোনোদিন থানা বন্ধ হয়নি। এখন আবার চালু হয়েছে। সব থানা চালু থাকবে।  

এবারের বেশ লম্বা ছুটিতে ঢাকায় থাকা নাগরিকদের নিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশ্নের জবাবে নাসিমুল গণি বলেন, যাদের গাড়ি আছে তারা খুব আরামে যাতায়াত করতে পারবেন।যারা বাসা-বাড়িতে আছেন তারাও ইনশাল্লাহ নিরাপদ থাকবেন। কারণ, ৯৯৯ আপনার নিজের ট্রাই করে দেখতে পারেন। আমি রাত ১টার সময় নিজে চেষ্টা করেছি দেখি কি হয়, তারা সাথে সাথে রেসপন্স করে এবং পুলিশ সাথে সাথে যায়। সব থেকে বড় বিষয় আমাদের এর আগে বাহিনী সচল ছিল না, বাহিনীটা সচল হয়েছে।  

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews