1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:24 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

লালমনিরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত সাগর গ্রেফতার

  • সময়: Friday, March 14, 2025
  • 102 View

লালমনিরহাটে এক শিশুকে ধর্ষণের অভিযোগে জহুরুল মোল্লা ওরফে সাগর নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় জেলার হাতিবান্ধা উপজেলার দোয়ানী এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা হাতিবান্ধা থানায় এজাহার দাখিল করেছেন। বর্তমানে ওই শিশু লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।শিশু ধর্ষণের ঘটনায় এজাহার প্রাপ্তি ও একজনকে গ্রেফতারের বিষয়টি গত রাত ২টায় হাতিবান্ধার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী নিশ্চিত করেছেন।

এজাহার সূত্র ও স্থানীয়দের দেওয়া তথ্যমতে জানা গেছে, অভিযুক্ত সাগর তার কাজের প্রয়োজনে বিদুৎ সংযোগ নেওয়ার অজুহাতে ভুক্তভুগী শিশুর বাড়িতে বৃহস্পতিবার সাড়ে ৫টার দিকে যায়। এ সময় বাড়িতে একা থাকা ওই শিশুকে ২০ টাকার নোট দিয়ে লোভ দেখায় এবং ধর্ষণ করে সাগর। এসময় শিশুর চিৎকারে তার মা এগিয়ে আসলে সটকে পড়ে অভিযুক্ত সাগর।মা ও মেয়ের চিৎকারে সোরগোল পড়ে যায় ওই এলাকায়। পরে অভিযুক্ত সাগরকে আটক করে পুলিশে সোর্পদ করে স্থানীয়রা। আর ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে ভুক্তভোগী শিশু লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেন, ভুক্তভোগী শিশুর পরিবার একটি এজাহার দিয়েছে। ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা অভিযুক্ত জহুরুল মোল্লা সাগরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছি। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews