1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 31, 2026, 10:14 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজালালের নতুন এটিসি টাওয়ার: তিন মাসে আয় প্রায় ২০০ কোটি কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ১৭ বছর পর স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে : মির্জা ফখরুল মানবিক সাংবাদিকতায় রাহাত খান আঁখিকে সম্মাননা পঞ্চগড়ে জমি বিরোধে হামলা ভাঙচুর ও লুটপাটের থানায় অভিযোগ করায় এক দম্পতিকে দ্বিতীয় দফার হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা।

ঢাকায় জাতিসংঘ মহাসচিব

  • সময়: Friday, March 14, 2025
  • 47 View

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের বাংলাদেশ সফরে ঢাকায় পৌঁছেছেন। তার এ সফরকালে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।জাতিসংঘ মহাসচিবের হাতে ফুল তুলে দেয় শিশুরা।

আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের শিরোনাম ‘রামাদান সলিডারিটি ভিজিট’। রমজান মাস উপলক্ষে সংহতি জানিয়ে এ সফর হলেও তার সামনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা পরিস্থিতি বিশেষভাবে তুলে ধরা হবে।

গুতেরেস আগামী শুক্রবার (১৪ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজার সফরে যাবেন।সেখানে তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে রোহিঙ্গাদের সঙ্গে কথাও বলবেন।

আগামী শনিবার (১৫ মার্চ) মহাসচিব ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করবেন। এদিন জাতীয় ঐকমত্য কমিশন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেদিনই সংবাদ সম্মেলন করবেন তিনি।

জাতিসংঘ মহাসচিব ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশের চলমান সংস্কার ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।জাতিসংঘ মহাসচিব তার এ সফরকালে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রোজা রাখবেন। পবিত্র রমজান মাসে ঢাকায় এলেন বলেই তিনি সংহতি জানিয়ে রোজা পালন করবেন। গত বছর মিশর ও জর্দান সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব।সে সময় মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এ সফরে আসছেন। প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews