1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
June 30, 2026, 10:07 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা। সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে আজ মালয়েশিয়ায় আগমন করছেন। এই সফরকে বাংলাদেশের নতুন সরকারের প্রথম আন্তর্জাতিক কূটনৈতিক সফর হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চীনের ৪ বৈশ্বিক উদ্যোগে যুক্ত হচ্ছে বাংলাদেশ, ভূরাজনীতিতে বাড়বে গুরুত্ব ২৫ কোটি গাছ রোপণের কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত; প্রতিবাদে অবরোধ, তীব্র যানজট

  • সময়: Monday, March 10, 2025
  • 41 View

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক নারী পোশাকশ্রমিক। এ ঘটনার প্রতিবাদে বনানী এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।সরেজমিনে দেখা যায়, পোশাকশ্রমিকদের সড়ক অবরোধে রাজধানীর বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানজটে ভোগান্তির সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা।  

এদিন সকাল সাড়ে ৮টার দিকে ট্রাফিক গুলশান বিভাগ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউ টার্নে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হন।তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে তা জানা যায়নি।

পোস্টে আরো বলা হয়েছে, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে পোশাক শ্রমিকরা চেয়ারম্যান বাড়ি ইউ টার্নের প্রবেশ ও বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন তারা।  

বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান-২ ও গুলশান-১ হয়ে আমতলী দিয়ে চলাচল করা যাচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews