1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
July 16, 2026, 2:40 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশেনের প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাজনৈতিক বা ব্যক্তিগত সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী দ্বারা প্রচার করা হচ্ছে। গলাচিপার ধনকুপ পিলার মহিউদ্দিন চমক কোটিপতি ঢাকা মহানগর দক্ষিন বিএনপির  ৯ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ত্যাগী নেতা আহাম্মদ আলী মানুষের পাশে থাকতে চায়। সাটিফিকেট ভুল সংশোধন  ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন

ঝিনাইগাতীতে গৃহহীন আকবর আলীর ভাগ্যে জুটেনি একটি সরকারি ঘর

  • সময়: Thursday, March 10, 2022
  • 130 View

মোঃ বিল্লাল হোসেন, ঝিনাইগাতী (শেরপুর) থেকেঃ শেরপুরের ঝিনাইগাতীতে গৃহহীন আকবর আলীর ভাগ্যে জুটেনি একটি সরকারি ঘর। আকবর আলী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই গ্রামের মৃত মান্দু শেখের ছেলে। পেশায় একজন দিনমজুর। শারীরিক অক্ষমতায় এখন তিনি কর্মহীন। সহায় সম্বল বলতে কিছুই নেই তার। নেই মাথাগুজার ও কোন ঠাই। ষাটোর্ধ্ব আকবর আলী নানান অশুখ বিশুখের কারণে কোন কাজ কর্ম ও হাটাচলাও তেমন করতে পারেন না । আকবর আলীর এক ছেলে বিয়ে সাদি করে ঢাকায় থাকে। তার সংসার চালাতেও হিমসিম খেতে হচ্ছে তার। বাবা-মায়ের ভরনপোষণ যোগাবে কি দিয়ে। আকবর আলীর স্ত্রী হালিমা বেগম অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে। এতে যা পায় তাই দিয়ে স্বামী – স্ত্রী কোনরকমে চলে তাদের সংসার। একদিন কাজে যেতে না পারলে সেদিন প্রতিবেশিদের দয়ার উপর নির্ভর করতে হয়। অথবা খেয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে কাটে তাদের দিন । মাথাগুজার ঠাই না থাকায় গ্রামের লোকজন কয়েক ফর্দ পুরোনো ডেউটিন দিয়ে ছোট্ট একটি চালা ঘর করে দেন অন্যের বাড়িতে। ঘরটিও বসবাসের অনুপযোগী। আকবর আলী জানান গত প্রায় ১০ বছরে উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একটি সরকারি ঘর চেয়ে বহুবার আবেদন নিবেদন করেছেন তিনি। কিন্তু কোনই কাজে আসেনি। ১০ টাকা কেজি দরের খাদ্য বান্ধব কর্মসূচির একটি কার্ড ছাড়া আকবর আলীর ভাগ্যে জুটেনি কোন সরকারী সাহায্য সহযোগিতা। বর্তমানে আকবর আলী তার স্ত্রীকে নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন। আকবর আলী নিজেও জানেন না মৃত্যুর পুর্বে তার ভাগ্যে জুটবে কি না একটি সরকারি ঘর অথবা সরকারি কোন সাহায্য সহযোগিতা। আকবর আলী জানান, প্রতিবছর গুচ্ছ গ্রামে বহু গৃহহীনদের ঘর দেয়া হচ্ছে। গত ১০ বছর ধরে প্রতিবছরই একটি সরকারি ঘর চেয়ে আবেদন নিবেদন করে আসছি। কিন্তু কোন কাজে আসেনি। তিনি বলেন এবছরেও তিনি নতুন করে আবার ও একটি ঘরের জন্য উপজেলা জন্য আবেদন করেছেন। এলাকাবাসীর প্রশ্ন এবারও তার ভাগ্যে জুটবে কি? একটি সরকারি ঘর। তার নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান বলেন তিনি সবে মাত্র দায়িত্ব গ্রহন করেছেন। বরাদ্দ পাওয়া গেলে তাকে পুনর্বাসনের বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ বলেন পরবর্তীতে ঘর বরাদ্দ পাওয়া গেলে তাকে পুনর্বাসনের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews