1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
July 16, 2026, 2:39 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশেনের প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাজনৈতিক বা ব্যক্তিগত সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী দ্বারা প্রচার করা হচ্ছে। গলাচিপার ধনকুপ পিলার মহিউদ্দিন চমক কোটিপতি ঢাকা মহানগর দক্ষিন বিএনপির  ৯ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ত্যাগী নেতা আহাম্মদ আলী মানুষের পাশে থাকতে চায়। সাটিফিকেট ভুল সংশোধন  ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন

চট্টগ্রাম মেডিকেলে দুদকের অভিযান

  • সময়: Thursday, March 10, 2022
  • 119 View

তহিদুল ইসলাম রাসেল, চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ড। রোগীদের জন্য বিনামূল্যে বিতরণের জন্য ওষুধ মজুদ থাকার পরও এসব ওষুধ বিতরণ না করে বিক্রির জন্য জমা করে রেখেছেন সেখানকার কর্মচারী ও কর্মকর্তারা। ওষুধ সংরক্ষণ করা সেই স্টোরের কাগজপত্রের সঙ্গে ওষুধ বিতরণ হিসেবে দেখানো হিসাবের কোনো মিল নেই। হাতে পুশ করা স্যালাইনসহ নামমাত্র কিছু ওষুধই শুধু দেখা গেল সেখানে।
বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপপরিচালক মো. নাজমুছ ছায়াদাতের নেতৃত্বে পরিচালিত দুর্নীতিবিরোধী অভিযানে গিয়ে এমন সব অনিয়ম হাতেনাতে ধরেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। এ সময় আরও উপস্থিত ছিলেন দুদকের উপপরিচালক আবু সাঈদ (সংযুক্ত) এব সহকারী পরিচালক এনামুল হক।
দুদক জানায়, দুদক হটলাইন ১০৬ নম্বরে সরকারি ওষুধ বিতরণের অনিয়মের খবর পেয়ে চট্টগ্রাম মেডিকেলে ঝটিকা এই অভিযান চালায় দুদক। অভিযানে চমেক মেডিকেলের আউটডোরে অবস্থিত বেশ কয়েকটি ফার্মেসির ওষুধ বিতরণ এবং চালান ও রশিদের সমস্ত কাগজপত্র ঠিকঠাকমতো রয়েছে কিনা দেখেন দুদক কর্মকর্তারা। তারা হাসপাতালের কেন্দ্রীয় ওষুধাগারের বিভিন্ন কাগজপত্রও পরীক্ষা করে দেখেন। ওষুধাগারের কাগজের সঙ্গে আউটডোরের সংরক্ষণ ও বিতরণের কাগজপত্রও মিলিয়ে দেখে দুদকের দলটি।
দুদক সূত্র জানিয়েছে, ওষুধ মজুদ করার স্টোরের কাগজপত্রগুলো অরিজিনালের সঙ্গে কার্বন কপির মিল নেই। হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, ওষুধ মজুদ রয়েছে কিন্তু রোগীদের সরবরাহ করা হচ্ছে না। ওষুধ থাকার পরও বাইরে থেকে কিনে আনতে বলছেন হাসপাতাল কর্মীরা। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হাসপাতালের পরিচালককে জানানো হবে বলে দুদক কর্মকর্তারা জানান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews