1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 1:05 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

চোরদের আর নির্বাচন করিয়েন না

  • সময়: Sunday, January 19, 2025
  • 60 View

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘হয়তো আমরা আর বেশি দিন নাই। এই চোরদের নির্বাচন আর করিয়েন না। ’ আপনারা সব দেখেছেন এবং জানেন, ভালো মানুষকে, ভালো মানুষ কারা? আমি ক্যানভাস করতে আসিনি। যারা ভালো কাজ করে, যারা আপনাদের সাথে থাকে, প্রচুর কাজ করে।তাদের নিয়ে নির্বাচন করবেন। আমার দুঃখ লাগে, এ দেশের কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে। এই টাকাগুলো দেশে থাকলে দেশ আরও অনেক উন্নত হতো। এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয় আমাদের।দুর্নীতি এমন জায়গায় চলে গেছে। ওদের রক্তের সঙ্গে মিশে গেছে। এখনো আপনারা দ্বীপবাসী চিন্তা করবেন, কাকে দিয়ে আপনাদের উপকার হবে। তিনি আরও বলেন, যেগুলো প্রয়োজন সংস্কার করা হবে।পলিটিকাল পার্টি মানলে মানুক না মানলে না মানুক। গতকাল সকাল ১০টায় ভোলার মনপুরার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের ঢালচরে লঞ্চঘাট উদ্বোধনী অনুষ্ঠানের সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. এম সাখাওয়াত হোসেন বলেন, নৌপথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্ট গার্ড কাজ করবে। এ ছাড়াও দক্ষিণাঞ্চলে নৌপথ সচল রাখতে ড্রেজিং কার্যক্রম চালুর কথা জানান তিনি।বিশেষ অতিথি ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, সাবেক জ্বালানি সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী, নৌপরিবহন উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী মো. নিজাম উদ্দিন সুজন চৌধুরী, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতিও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সাংগঠনিক সম্পদক মো. মাহবুবুল আলম শাহীন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিমুল ইহসান জসিম, প্রেস ক্লাব সভাপতি মো. অহিদুর রহমান, সাধারণ সম্পাদক সীমান্ত হেলাল প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews