1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:06 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রাজিল রাষ্ট্রদূতের

  • সময়: Tuesday, January 14, 2025
  • 85 View

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে গতকাল বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় ব্রাজিল-বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও কীভাবে উন্নত করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। ব্রাজিল অনেক পণ্য রপ্তানি করে।তার মধ্যে     দুগ্ধজাত পণ্য, কটন অন্যতম। বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল ও গার্মেন্ট পণ্য কীভাবে ব্রাজিলে রপ্তানি করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। বাংলাদেশে ব্রাজিলের কোনো বড় ধরনের ইনভেস্ট নেই। এখানে এগ্রোভেস্ট ইন্ডাস্ট্রিতে যেন ব্রাজিল ইনভেস্ট করে সে ব্যাপারে কথা হয়েছে।বৈঠক শেষে সংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। এ সময় তিনি বলেন, জামায়াত আমিরের সঙ্গে দীর্ঘ আলোচনাটি অত্যন্ত তাৎপর্য ও সৌহার্দপূর্ণ ছিল। বাংলাদেশের বর্তমান রাজনীতি ও আগামী দিনের বাংলাদেশসহ সবকিছু নিয়ে আমরা কথা বলেছি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. তাহের বলেন, বিএনপির সঙ্গে আমাদের তেমন কোনো মতপার্থক্য বা বিরোধ নেই।আমরা একসঙ্গে দেশের জন্য, রাজনীতির জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কাজ করছি। তিনি বলেন, বিএনপির নজরুল ইসলাম খান ও জামায়াতের সেক্রেটারি জেনারেল এরই মধ্যে স্পষ্ট বলেছেন, বিএনপি-জামায়াতের মধ্যে কোনো বিরোধ নেই। জামায়াতও মনে করে না যে, আমাদের কোনো বিরোধ আছে। সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও কেন্দ্রীয় মজলিসে শুরাসদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আবদুস সবুর ফকির।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews