অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)-এর ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার। এ সময় প্রধান উপদেষ্টা আগামী জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা তুলে ধরে বলেন, ‘স্থানীয় সরকার সত্যিই স্থানীয় এবং একটি সরকার তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ’ সাক্ষাৎকালে ইআইবির ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারপ্রধানকে তাঁর গৃহীত অত্যাবশ্যক সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজিবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply