1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 31, 2026, 3:32 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।

ফায়ারফাইটার নয়নের পরিবারের পাশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  • সময়: Tuesday, January 7, 2025
  • 71 View

সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়নের (২৪) পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ লাখ টাকার নগদ সহায়তা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) তার দফতরে নয়নের বাবা মো. আক্তারুজ্জামানের হাতে নগদ ৫ লাখ টাকার অনুদান তুলে দেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান।এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল, নয়নের একমাত্র বোন সীমা আক্তার ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৬ ডিসেম্বর নিহত নয়নের পরিবারকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পক্ষ থেকে নগদ এক লাখ টাকা এবং দাফন-কাফনের খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়নের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১১ নং বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews