1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 5:29 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

খালেদা জিয়াকে নিয়ে আইন উপদেষ্টার স্ট্যাটাস

  • সময়: Tuesday, January 7, 2025
  • 68 View

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ১৫ বছর শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি কী জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন। একই সঙ্গে তাঁর দলের হাজার হাজার নেতা-কর্মীকে নির্যাতন করা হয়েছে। অথচ খালেদা জিয়া শেখ হাসিনার বিরুদ্ধে একটা খারাপ শব্দও উচ্চারণ করলেন না। গতকাল ফেসবুকের একটি পোস্টে এই কথা উল্লেখ করেন আসিফ নজরুল।তিনি আরও উল্লেখ করেন, গত নভেম্বরে যখন চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখন আমি সৌজন্য সাক্ষাৎ করতে খালেদা জিয়ার বাসভবনে যাই। ওই সময় আমাদের মধ্যে একান্তে কিছুক্ষণ কথাবার্তা হয়েছিল। স্ট্যাটাসে তিনি আরও বলেন, আমি উনার স্বাস্থ্যের কথা, হাসিনা শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চাই। অথচ, তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না।অবশেষে সরাসরি জানতে চাই, এত সাফার করলেন আপনি, শেখ হাসিনার ওপর রাগ লাগে না আপনার? তিনি একটু নীরব থাকেন। তার পর ম্লানকণ্ঠে বলেন, রাগ করে কি করব বলেন! আল্লাহর কাছে বলি। খালেদা জিয়ার ওই কথায় ‘বিস্মিত’ হয়েছিলেন বলে জানিয়েছেন আসিফ নজরুল। এই আইন উপদেষ্টা জানিয়েছেন, খালেদা জিয়া গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সাফল্যও কামনা করেন।বিদেশে উন্নত চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরে গণতন্ত্র ও অগ্রগতিতে ফের ‘ভূমিকা রাখবেন’ বলে আশা রেখেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে স্ট্যাটাসে আসিফ নজরুল বলেন, আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews