মুন্সিগঞ্জের পঞ্চসার থেকে ৭০০ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ পঞ্চসার সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মুন্সিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) একেএম হাসানুর রহমান।
অভিযানকালে অবৈধ কারেন্ট জাল উৎপাদনকারী প্রতিষ্ঠানের আনুমানিক ৭০০ কেজি কারেন্ট জাল ও বিপুল সংখ্যক মনোফিলামেন্ট রিল সুতা (আনুমানিক ২২ লাখ টাকা মূল্যমানের) জব্দ করা হয়।এরপর জব্দকৃত কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার জিম্মায় প্রদান করলে তিনি তা বিনষ্টের ব্যবস্থা করেন।
অপরদিকে, একই দিন বিকেলে মুক্তাপুর এলাকায় শহরের যানজট ও অবৈধ পার্কিং নিরসনে বিভিন্ন যানবাহন চালকদের সচেতন করা হয়। এসময় অবৈধ পার্কিং এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের সড়ক পরিবহন আইনে ৩টি মামলায় মোট ১৪০০ টাকা জরিমানা করা হয়।

Leave a Reply