1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:24 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

নরসিংদীতে ডাকাতি করার সময় বাঁধা দেয়ায় সাজ্জাদ নিহত

  • সময়: Friday, July 16, 2021
  • 531 View

নরসিংদী থেকে এস আলমঃ
নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকায় গভীর রাতে ৮/১০ জনের একদল ডাকাত জনালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি করার সময় বাঁধা দেয়ায় সাজ্জাদ হোসেন আরিফ (৩২) নামে এক ইন্টারনেট ব্যবসায়ী ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। এসময় নগদ টাকা ও স্বর্নালংকার লুট করেছে ডাকাতরা। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় এই ডাকাতি ও হত্যার ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন আরিফ ওই এলাকার মোবারক হায়াত এর ছেলে পেশায় ইন্টারনেট ব্যবসায়ী। নিহতের স্বজনেরা জানান, ৮/১০ জনের একদল মুখোশধারী ডাকাত দোতলা ওই বাড়ির পেছনের দিক থেকে জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে ফেলে। এসময় টাকা ও স্বর্নালংকার লুট শুরু করলে গৃহকর্তার ছেলে ইন্টারনেট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন আরিফ মোবাইল ফোনে বন্ধুদেরকে ডাকাতির খবর দেয়ার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা তাকে এলোপাতারি ছুরিকাঘাত করে। এসময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন এসে আরিফকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ডাকাতরা ৫ ভরি স্বর্নালংকার ও ১ লাখ ৬৫ হাজার টাকা লুট করেছে বলে জানিয়েছেন গৃহকর্তা মোবারক হায়াত। খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, হত্যার ঘটনাটি ডাকাতি না কী পূর্ব শত্রুতার জেরে ঘটানো হয়েছে তদন্তের পর তা বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews