সারা দেশের ন্যায় এবার রংপুরেও পহেলা জানুয়ারি থেকে বই বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সব বই আসেনি। মাধ্যমিকে এখন পর্যন্ত ৬৫ শতাংশ বই আসেনি। মাধ্যমিকে বই এসেছে ৩৫ শতাংশ। প্রাথমিকে ৪৫ শাতাংশ বই এলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণির সব বই আসেনি।ফলে অনেক শিক্ষার্থীই বছরের প্রথম দিকে নতুন বইয়ে স্পর্শ পাবে না। পহেলা জানুযারি থেকে এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়ার জন্য শিক্ষা অফিস কাজ করলেও বই সংকটের কারণে বিতরণ অনুষ্ঠানে ভাটা পড়েছে।
এবার আনুষ্ঠানিকভাবে বই বিতরণ হচ্ছে না। ফলে বছরের প্রথম দিনে বই বিতরণের আমেজ থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

Leave a Reply