1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 11:41 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। বুড়িগঙ্গায় মিলল যুবকের গলাকাটা লাশ, খসে পড়েছে হাত-পায়ের চামড়া চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী সৎ সাহসিকতায় দায়িত্ব পালন করে প্রশংসায় ভাসছেন গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ।

ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক২

  • সময়: Tuesday, December 3, 2024
  • 155 View

স্টাফ রিপোর্টার,
মো: ইদ্রিস আলী।

অস্ত্রসহ আটক লাল মিয়া ও জাহাঙ্গীর আলম,
ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, চকলেট বাজি, মোবাইল ফোন ও টাকা উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। এ সময় লাল মিয়া ও জাহাঙ্গীর আলম নামে দুজনকে আটক করা হয়েছে।
রবিবার দিনগত রাত (সোমবার) ১টার দিকে উপজেলার তেহরীহুদা গ্রামে অভিযান চালানো হয়।
আটক লাল মিয়া ওই গ্রামের রোস্তম মন্ডল এবং জাহাঙ্গীর আলম নুরুজ্জামানের ছেলে।
যৌথ অভিযানের নেতৃত্বদানকারী মেজর আকিকুর রহমান রুশাদ বলেন, ‘উপজেলার মল্লিকপুর বাজারে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে, তেহরীহুদা গ্রামের লাল মিয়ার বাড়িতে কিছু লোক অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করছে এবং তাদের হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম আছে। রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দুই আসামিকে দেশি আগ্নেয়াস্ত্র তৈরি করা অবস্থায় হাতেনাতে আটক করি।’
তিনি আরও জানান, এ সময় আসামিদের হেফাজত থেকে দেশি পিস্তল তৈরির কাজে ব্যবহৃত দুটি লোহার বডি, একটি লোহা কাটার করাত, দুটি মোবাইল ফোন, একটি লোহার তৈরি দেশি পাইপগান, তিন রাউন্ড রাইফেলের গুলি, এক রাউন্ড শটগানের গুলি, দুটি রাইফেলের গুলির খোসা, একটি গুলির পিলেট, আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত আরও কিছু সরঞ্জাম, দেশি অস্ত্র, আটটি চকলেট বাজিসহ ২১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। এ অভিযানের সময় সেনাবাহিনীর সঙ্গে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র, গুলি, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং চকলেট বাজি নিজ হেফাজতে রাখার অপরাধে বিস্ফোরক আইনে তাদের নামে মামলা করা হয়েছে। আসামিদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews