কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি। ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ প্রেসক্লাব পরিদর্শন করলেন কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পিএসসি’র পরিচালক লেফট্যানেন্ট কর্ণেল মো: রিয়াজুল করিম । আজ সকাল ১০টায় প্রেসক্লাবে এসে ক্লাবের বিভিন্ন স্থাপনা পরিদর্শন এবং প্রেস ক্লাব প্রাঙ্গনে একটি বৃক্ষরোপন করেন। ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ প্রেসক্লাবের জরাজীর্ণ ভবন দেখে তিনি দুঃখ প্রকাশ করেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে এ বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ কে নাছিম খান, সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, অ্যাডভোকেট আহসানুল মোজাক্কির, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল এবং কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম ফকির মতি, মোঃ আমিনুল হক সাদী, কাউছার আহমেদ টিটু, অ্যাডভোকেট শাহ আশ্রাফ উদ্দিন দুলালসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
Leave a Reply