বিশেষ প্রতিনিধি : শাহরাস্তিতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমাজকল্যাণ সমিতি নির্বাচন ২০২৪, সম্পন্ন হয়েছে। ১১ই নভেম্বর সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহন চলে। দীর্ঘ ৩৪ বৎসর পর মাধ্যমিক শিক্ষক সমিতির এ নির্বাচন ছিল উৎসবের আমেজে ভরা। শিক্ষকদের এ আয়োজন যেন মিলন মেলায় পরিণত হয়েছে। নির্বাচনে ৫ শত ৪৪ জন ভোটারের মধ্যে ৫ শত ৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৬ টি পদবীর বিপরীতে ১৫ টি পদে ২৭ জন প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। নির্বাচনে সভাপতি পদে মো: আবদুর রহিম ৩ শত ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: সিরাজুল ইসলাম পেয়েছেন ১ শত ৩ ০ ভোট। সহ-সভাপতি পদে আবুল বাসার পাটোয়ারী ৩ শত ২৩ ভোট পেয়ে ১ম, এ টি এম সাইফুল ইসলাম ৩ শত ৫ ভোট পেয়ে ২য়, ও মেজবাহ উদ্দিন ২ শত ৮২ ভোট পেয়ে তয় হয়েছেন। সাধারন সম্পাদক পদে মো : জসিম উদ্দিন ২ শত ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সৌহরাভ হোসেন পেয়েছেন ১ শত ৬৫ ভোট। সহ-সাধারন সম্পাদক পদে মো: আকতার হোসেন ২ শত ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মাসুদ আলম পেয়েছেন ২ শত ৫২ ভোট। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন মো: আবুল হাসান মজুমদার তিনি পেয়েছেন ১ শত ৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আবুল হাসান শিকদার পেয়েছেন ১ শত ৭১ ভোট। কার্যনিবার্হী সদস্য পদে বিজয়ী হয়েছেন প্রথম হয়েছেন মো: মাহবুবর রহমান, ২য় হয়েছেন আনিছুর রহমান, ৩য় ইমাম হোসেন মজুমদার, ৪র্থ ফারুক হোসাইন, ৫ম মাহবুব আলম সুমন, ৬ ষ্ঠ ইমাম হোসেন , ৭ ম মাওলানা মোহাম্মদ মাহবুব আলম, ৮ম নাজমুল ইসলাম বিজয়ী হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আবু ইসহাক। নির্বাচনে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৫ জন,পোলিং অফিসার ৫ জন, পুলিশ ও গণমাধ্যমকর্মীরা দায়িত্ব পালন করেন।

Leave a Reply