1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:54 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

শাহরাস্তিতে মাধ্যমিক শিক্ষক সমাজকল্যাণ সমিতির নির্বাচন ২০২৪ সম্পন্ন।

  • সময়: Tuesday, November 12, 2024
  • 124 View

বিশেষ প্রতিনিধি : শাহরাস্তিতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমাজকল্যাণ সমিতি নির্বাচন ২০২৪, সম্পন্ন হয়েছে।  ১১ই নভেম্বর সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে  এ ভোটগ্রহন চলে। দীর্ঘ ৩৪ বৎসর পর মাধ্যমিক  শিক্ষক সমিতির এ নির্বাচন ছিল উৎসবের আমেজে ভরা।  শিক্ষকদের এ আয়োজন যেন মিলন মেলায় পরিণত হয়েছে। নির্বাচনে ৫ শত ৪৪ জন ভোটারের মধ্যে ৫ শত ৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৬ টি পদবীর বিপরীতে ১৫ টি পদে ২৭ জন প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। নির্বাচনে সভাপতি পদে মো: আবদুর রহিম ৩ শত ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: সিরাজুল ইসলাম পেয়েছেন ১ শত ৩ ০ ভোট। সহ-সভাপতি পদে আবুল বাসার পাটোয়ারী ৩ শত ২৩ ভোট পেয়ে ১ম, এ টি এম সাইফুল ইসলাম ৩ শত ৫ ভোট পেয়ে ২য়, ও মেজবাহ উদ্দিন ২ শত ৮২ ভোট পেয়ে তয় হয়েছেন।  সাধারন সম্পাদক পদে মো : জসিম উদ্দিন ২ শত ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সৌহরাভ হোসেন পেয়েছেন ১ শত ৬৫ ভোট। সহ-সাধারন সম্পাদক পদে মো: আকতার হোসেন ২ শত ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মাসুদ আলম পেয়েছেন ২ শত ৫২ ভোট। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন মো: আবুল হাসান মজুমদার তিনি পেয়েছেন ১ শত ৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আবুল হাসান শিকদার পেয়েছেন ১ শত ৭১ ভোট। কার্যনিবার্হী সদস্য পদে বিজয়ী হয়েছেন প্রথম হয়েছেন  মো: মাহবুবর রহমান, ২য় হয়েছেন  আনিছুর রহমান, ৩য়  ইমাম হোসেন মজুমদার,  ৪র্থ ফারুক হোসাইন, ৫ম মাহবুব আলম সুমন, ৬ ষ্ঠ ইমাম  হোসেন , ৭ ম মাওলানা মোহাম্মদ মাহবুব আলম, ৮ম নাজমুল ইসলাম বিজয়ী হয়েছেন।    নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আবু ইসহাক। নির্বাচনে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৫ জন,পোলিং অফিসার ৫ জন, পুলিশ ও গণমাধ্যমকর্মীরা  দায়িত্ব পালন করেন। 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews