জামাল হোছাইন কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় তথ্য গোপন করে জাল কাগজপত্র সৃজনের মধ্যদিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের বসতভিটার জমি জবর দখলের অভিযোগ উঠেছে। চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাগলির বিল গ্রামে ঘটেছে এ ঘটনা। এমনকি জায়গার পাশ্ববর্তী এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে উচ্চ আদালতসহ জেলা প্রশাসনের কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও অবৈধ বালু উত্তোলন করে জমিতে বালুর বড় বড় স্তুপও করেছে। কাগজপত্র জালিয়ত চক্রের বিরুদ্ধে ভুক্তভোগি পরিবারের মৃত মাষ্টার মনোরঞ্জন দেবের পুত্র সজল কান্তি দেব বাদী হয়ে থানা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবরে রিভিউ মামলা (নং- ১৭১২/২৪-২৫) করেন। এতে অভিযুক্ত করা হয়েছে; ডুলাহাজারা নতুনপাড়া গ্রামের আবদুল মতলবের পুত্র জামাল উদ্দিন, মো: কামাল উদ্দিন ও ফজলুল কাদের এবং দীনবন্ধু মল্লিকের মেয়ে ও হিমাংশু বিমল মল্লিকের স্ত্রী শেফালী রাণী মল্লিককে।
প্রাপ্ত তথ্যে ও অভিযোগে জানাগেছে, ডুলাহাজারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাগলির বিল মৌজার বি.এস ৫৪নং খতিয়ানের বি.এস ৭২ দাগের ৪০ শতক জমি রেজিঃ দলিল নং- ১১৬৬, তাং- ১৪/০৩/২০০০ইং মুলে জমি মালিক দ্বীনবন্ধু ভুইমালী, পিতা- রাম নারায়ন ভূইমালী হতে খরিদ করে স্বত্বের মালিকানা সহ ভোগ দখলে রয়েছেন জমি ক্রেতা সজল কান্তি দেব ও সুমন কান্তি দেব (দুই ভাই)।
অভিযুক্ত জাল-জালিয়ত চক্র কথিত ও ভূয়া দ্বীনবন্ধু
ভূইমালীর মৃত্যু সনদ তৈরী পূর্বক প্রতারণামূলক অবৈধ ভাবে খরিদা দলিলও তৈরী করেন। অভিযুক্তরা বিভিন্ন চল-চাতুরীর আশ্রয় নিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে অস্ত্রশস্ত্র সহকারে উক্ত জমি জবর দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। ভুক্তভোগি সজল কান্তি দেব জানান, অভিযুক্ত বিএনপি নেতা পরিচয় দিয়ে তার ভীটে জমি জবর দখলে নিতে একের পর এক ঘটনা ও হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply