কাজী আল আমিন ‚আড়াইহাজার প্রতিনিধি: গত ২৪ শে অক্টোবর-২০২৪ ইং, রোজ: বৃহস্পতিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আড়াইহাজার থানা শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে এক মনোমুগ্ধকর ক্বেরাত সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ আড়াইহাজার থানা শাখার সভাপতি মুহা. রেজাউল করিমের সভাপতিত্বে বাদ মাগরীব শুরু হয়, যা চলে গভীর রজনী পর্যন্ত। উক্ত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি মুহা. আব্দুর রশিদ ভূইয়া। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আড়াইহাজার থানা শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়। যাতে সভাপতি হিসেবে মুহা. রেজাউল করিম আজিজি, সহ-সভাপতি মুহা. আবু বকর ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুর রহমান এর নাম ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে ক্বেরাত পরিবেশনা করেন বিশ্বের অন্যতম ক্বারী ঈদি শাবান (আফ্রিকা) ও ক্বারী রহমত উল্লাহ। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশনা করেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব, মানযিল শিল্পীগোষ্ঠী, অধম বান্দা খ্যাত শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠণ স্বপ্নসুর শিল্পীগোষ্ঠী, কলতান শিল্পীগোষ্ঠী ও ষ্টুডিও ভোকাল টিম। শ্রোতাদের সাথে কথা বলে জানা যায় তারা বলেন, ইসলামে এত সুন্দর বিনোদনের ব্যবস্থা আছে তা আমাদের আগে জানা ছিল না, ইসলামী ছাত্র আন্দোলন আড়াইহাজার থানা শাখার এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে আমরাও তাদের সহযোগীতা করব। অপসংস্কৃতি চর্চা থেকে মানুষকে বিরত রাখতে ইসলামী সংস্কৃতির বিকল্প কিছু নেই। উক্ত অনুষ্ঠানটি যাদের অক্লান্ত পরিশ্রমে সাফল্য মন্ডিত হয় তাদের মধ্যে ফরহাদ হোসেন অপু, আবু বকর, ইমন, ফয়সাল, জুনায়েদ ও ইকবাল অন্যতম। অতপর, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আড়াইহাজার থানা শাখার সভাপতি মুফতি আবু রায়হান সাঈফীর দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply