1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
September 1, 2026, 8:33 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার এর বিরুদ্ধে অপপ্রচার। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র। 

নড়াইলে ইজিবাইক ছিনতাইচক্রের দুই সদস্য গ্রেফতার

  • সময়: Wednesday, February 17, 2021
  • 455 View

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে যাওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুুপরে লোহাগড়া থানা-পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতার দুইজন হলেন কালিয়া উপজেলার দেবদুন গ্রামের মকিতুর রহমান মোল্লা (৬০) ও তার ছেলে আরাফাত মোল্লা (৩৫)। লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, গত ১০ ফেব্রুয়ারি দুপুরে আটলিয়া গ্রামের সাকিব শিকদারের ইজিবাইকটি খোয়া যায়।

তিনি নড়াইল শহর থেকে দুজন যাত্রী নিয়ে লোহাগড়া উপজেলার এড়েন্দা বাজারে যাচ্ছিলেন। পথে ওই দুই যাত্রী বিস্কুট ও পানি খান। এরপর সাকিবকেও খেতে দেন। পানি পানের পর সাকিব অচেতন হয়ে পড়লে যাত্রীবেশী দুর্বৃত্তরা ইজিবাইকটি নিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে ফিরে সাকিব বাদী হয়ে আজ মঙ্গলবার দুপুরে লোহাগড়া থানায় মামলা করেন। এরপর পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে। ওসি আরো জানান, গ্রেফতার হওয়া দুজন সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য। ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা চলছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews