1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:05 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

ইতিহাসে প্রথম : ১০ সিনেমার মহরত, একশ’র ঘোষণা

  • সময়: Tuesday, February 16, 2021
  • 494 View

একসঙ্গে একটি, দুটি কিংবা তিনটি সিনেমার মহরত এর আগেও দেশে অনুষ্ঠিত হয়েছে। তবে একসঙ্গে ১০টি মহরত, এটাই প্রথম। শুধু তাই নয়, মহরতের এই অনুষ্ঠানে ঘোষণা আসছে নতুন ১০০ সিনেমা নির্মাণের। এগুলো নির্মাণ করবে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিএফডিসির একটি ফ্লোরে বিশাল আয়োজনে এর ঘোষণা দেবে প্রযোজনা প্রতিষ্ঠানটি। বিষয়টি নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

তিনি জানান, এই ১০০ সিনেমার সমন্বয়ক হিসেবে যুক্ত আছেন পরিচালক শাহীন সুমন ও অপূর্ব রানা।

পরিচালক শাহীন সুমন বলেন, ‌‘ছবিগুলো পরিচালনা করবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ১০০ জন নির্মাতা। এগুলো নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে। এরমধ্যে ১০টি ছবির গল্প, পরিচালক ও শিল্পী সব প্রস্তুত। চলতি মাসেই এগুলোর শুটিং শুরু হবে।’

এই নির্মাতা আরও জানান, কোনও দিবসকে কেন্দ্র করে নয়, টানা লট ধরে ১০টি করে সিনেমার কাজ চলবে। শুটিং শেষে এগুলো সেন্সরে যাবে। ছাড়পত্র পাওয়ার পর তা প্রেক্ষাগৃহ, ইউটিউব ও টেলিভিশনে মুক্তি পাবে। প্রতিটি লটের শুটিং শেষেই পরবর্তী ১০টি সিনেমার কাজ শুরু হবে।

জানা গেছে, স্বল্প বাজেটের মধ্যে এগুলোর তৈরি পরিকল্পনা করছে শাপলা মিডিয়া। সিনেমার দৈর্ঘ্য হবে ১২০ মিনিটের। প্রথম ১০ সিনেমার নায়িকাদের তালিকায় আছেন আঁচল, বিপাশা কবির, মিষ্টি জান্নাত, আফ্রি, তানহা তাসনিয়াসহ আরও কয়েকজন। আর নায়কদের মধ্যে নিরব, ইমন, সাইফ খান, সুমিত সেনগুপ্ত, শিপন মিত্র, সাঞ্জ জন, জয় চৌধুরী, কায়েস আরজু ও আমান রেজা অভিনয় করবেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews