1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:23 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

সংখ‍্যালঘু হিন্দু পূর্বপুরুষের জমিতে জোরপূর্বক চাষাবাদে বাধা দেওয়ায় ৬ সদস্যকে কুপিয়ে আহত।

  • সময়: Thursday, February 11, 2021
  • 362 View

নিজস্ব সংবাদাতা: স্থানীয় জিএম খলিল ও তার ছেলে তানভীর, ভাগ্নে সোলেমান এবং ভাইয়ের ছেলে আলামিন সহ বেশ কয়েকজন সঙ্গবদ্ধ হয়ে ধারালো রামদা, লোহার রড ও হকিস্টিক দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সংখ্যালঘু হিন্দু পরিবারের ৬ সদস্যকে।বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালীবাড়ি গ্রামে। এদের মধ্যে ধারালো রামদায়ের কোপে এবং হকিস্টিক লোহার রডের আঘাতে আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আহতরা হলেন গোবিন্দ শীল (৬০), ও তার স্ত্রী মঞ্জু রানি (৫০) আপন ভাই হরে কৃষ্ণ শীল (৫০) এবং তার ছেলে গৌতম চন্দ্র শীল (২৫)। এছাড়াও আহত হয়েছেন হরে কৃষ্ণ শীলের মেয়ে মিতালী এবং গোবিন্দ শীলের ভাইয়ের ছেলে বউ পপি রানী। তান্ডব আর বর্বরতা চলাকালীন সময় এই সন্ত্রাসী বাহিনী উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করেই কেবল থেমে থাকেনি, জীবননাশের হুমকি এবং দেশ ছাড়ার হুমকিও দিতে থাকে হিন্দু পরিবারটিকে।ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, আহত গোবিন্দ শীলের পাশ্ববর্তী কিছু জায়গা ক্রয় করে জি এম খলিল গং, তারই ধারাবাহিকতায় পুরো জায়গাটার মালিকানা দাবি করে সম্পূর্ণ অস্ত্র এবং পেশীশক্তির জোরে দখল করার হীন মানসে গত ৩১শে জানুয়ারি রবিবার বিকেল ৫ টায় অবৈধভাবে সেখানে চাষাবাদ করার চেষ্টাকালে গোবিন্দ শীলের পরিবার তাতে বাধা প্রদান করলে, তিনি সহ তাঁর পরিবারের সকলের উপর এই বর্বর নির্যাতন নেমে আসে।

এই ঘটনায় মামলাও দায়ের হয়েছে এবং আরো দূঃখজনক হচ্ছে আসামীরা আদালত থেকে জামিন নিয়ে গোবিন্দ শীলের পরিবারকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। প্রাণভয়ে গোবিন্দ শীলের পুরো পরিবার বিশেষ করে উনার ছেলে উত্তম কুমার বাড়ি থেকে পর্যন্ত বের হওয়ার সাহস পাচ্ছেনা। গত ৩১শে জানুয়ারি বিকেল ৫টায় বর্বরোচিত এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালীবাড়ি গ্রামে। ওই সংখ্যালঘু পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং নিজেদের ভিটেমাটি আর পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews