শাহ আলম সাগর, বিশেষ প্রতিনিধিঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন ৬/৩ এর আওতাধীন ডেমরা থানাধীন ডগাই পশ্চিম পাড়া মাহমুদ নগর, নিউ টাউন এলাকায় অনুমোদন বিহীন ও নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদ অভিযান চালান রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিন।
রোববার (১৫ জানুয়ারি ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিন এর নেতৃত্বে অভিযান চলাকালীন সময়,ভবনের মালিক মোঃ শাহিনুর ইসলাম কে ৫ লক্ষ টাকা,মুফতি আনিসুর রহমান কে ২ লক্ষ টাকা, পারভেজ হোসেন ১ লক্ষ টাকা, মোঃ ইব্রাহিম খলিল কে ১ লক্ষ টাকা সহ মোট ৯ লক্ষ টাকা জরিমানা ও বিদ্যুতের মিটার জব্দ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক জোন ৬/৩, এর অথরাইজ অফিসার পলাশ শিকদার, চীফ ইন্সপেক্টর জয়নাল আবেদীন, ডগাই মৌজার ইমারত পরিদর্শক মাসুদ রানা, পরিদর্শক হাবিবুর রহমান ও আবু বক্কর সিদ্দিক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিন জানান, আজ মোট ৭ টি ভবন উচ্ছেদ অভিজান পরিচালনা করেছি এবং অবৈধ ভবন উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
Leave a Reply