1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 12:48 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

নড়াইলে পাগল চাঁদ মন্দির’র সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগ

  • সময়: Tuesday, February 9, 2021
  • 353 View

উজ্জ্বল রায়: নড়াইল সদর উপজেলার ১৩ নং মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা ঐতিহ্যবাহী শ্রী শ্রী মন্দির পাগল চাঁদ নাট মন্দির সংস্কারের জন্য বরাদ্দ কৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার সুজন গাইনের বিরুদ্ধে।সরজমিনে গিয়ে জানাযায়, হিজলডাঙ্গা পাগল চাঁদ নাট মন্দির সংস্কারের জন্য নড়াইল জেলা পরিষদ বরাবর বরাদ্দ চেয়ে একটি আবেদন করা হয়। আবেদনটি করেন মুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার সুজন গাইন। পরে ওই মন্দিরের নামে ২০১৮-২০১৯ অর্থ বছরে সংস্কারের জন্য জেলা পরিষদ ১,০০০০০  টাকা বরাদ্দ দেয়। বরাদ্দ কৃত অর্থ দিয়ে নড়াইলে ঐতিহ্যবাহী শ্রী শ্রী পাগল চাঁদ মন্দির সংস্কারের কথা বলে ৬নং ওয়ার্ডের মেম্বার সুজন গাইন তা আত্মসাত করেছেন। স্থানীয় বাসিন্দা সুজন গাঙ্গলী, রিন্টু মহলদার,বিমান রায় জানান  আমরা এলাকা বাসী চাঁদা তুলে ঐতিহ্যবাহী শ্রী শ্রী পাগল চাঁদ মন্দির সংস্কার করেছি বরাদ্দের কোন টাকা আমরা পাইনি। মেম্বার সুজন গাইন টাকা তুলে নিলেও গত এক বছরে  মন্দিরের কোন কাজ করেন নাই । এব্যাপারে ওয়ার্ড মেম্বার সুজন গাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মন্দিরে আমি ষাট হাজার টাকা দিয়েছি বাকি চল্লিশ হাজার টাকা আমি খরচ করেছি। মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবিন্দ্রনাথ অধিকারী জানান, এ বিষ‌য়ে আমি অবগত নই। তবে ঐতিহ্যবাহী শ্রী শ্রী পাগল চাঁদ মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ যদি কনো মেম্বার আত্মসাত করে তবে সেটা জঘন্য তম অপরাধ। এলাকাবাসী বিষয়টি তদন্ত করে দোষীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews